মুম্বই, ১৬ নভেম্বর (হি.স.): ‘মহাত্মা গান্ধীকে খুন করেছে আরএসএস’, বছর দুয়েক আগে করা এই মন্তব্যের জেরে ৱুধবার সকালে মহারাষ্ট্রের ভিওয়াণ্ডির একটি আদালতে হাজিরা দিলেন কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধী| সেই মামলায় ৱুধবার কংগ্রেস সহ-সভাপতিকে জামিন দিয়েছে ভিওয়াণ্ডির আদালত| আগামী শুনানি ২৮ জানুয়ারি| ২০১৪ সালে সাধারণ নির্বাচনের প্রাক্কালে মুম্বইয়ের শহরতলি ভিওয়াণ্ডিতে ভোট প্রচারে বেরিয়েছিলেন রাহুল গান্ধী| প্রচারে বেরিয়ে রাহুল বলেছিলেন, ‘মহাত্মা গান্ধীকে খুন করেছে আরএসএস’| এই মন্তব্যের জেরে আরএসএস রাহুলের বিরুদ্ধে মানহানির মামলা করে|
এই মামলায় ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন রাহুল| কিন্তু সুপ্রিম কোর্ট সেই আবেদন খারিজ করে দেওয়ায় ৱুধবার ভিওয়াণ্ডির আদালতে রাহুলকেই হাজিরা দিতে হল| অবশ্য জামিনও পেলেন তিনি|
মানহানির মামলা : ভিওয়াণ্ডির আদালতে জামিন পেলেন রাহুল গান্ধী
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















