News Flash

  • Home
  • Uncategorized
  • কাশ্মীরে ফের জঙ্গি হানা, মৃত ১ পুলিশ কর্মী
Image

কাশ্মীরে ফের জঙ্গি হানা, মৃত ১ পুলিশ কর্মী

j&kশ্রীনগর, ১৬ নভেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলায় ফের জঙ্গি হামলা| বারামুল্লার সোপোরে জঙ্গিদের সঙ্গে গুলি বিনময় চলাকালীন একজন পুলিশ কর্মীর মৃতু্য হয়েছে| নিহত পুলিশ কর্মীর নাম মহম্ম শাফি| পুলিশের পদস্থ এক কর্তা জানিয়েছেন, সোপোরের কাছে জালুরা এলাকায় এক জঙ্গলে জঙ্গিদের একটি দল লুকিয়ে ছিল বলে জানা যায়| খবর পেয়ে ৱুধবার ওই এলাকায় অভিযান চালায় ২০ রাষ্ট্রীয় রাইফেল এবং স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি)-র একটি দল| অভিযান চলাকালীন জঙ্গিদের এলোপাথাড়ি গুলিতে মৃতু্য হয় এসওজি-র ওই পুলিশ কনস্টেবলের| এরপরও জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালানো হয়|
উরি হামলার জবাব দিতে গত ২৯ সেপ্টেম্বর পাক অধিকৃত কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইক চালায় ভারতীয় সেনা| এরপর থেকে বারবার সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তানি সৈন্য| একাধিকবার অনুপ্রবেশের চেষ্টা চালিয়েছে জঙ্গিরাও| কিছুদিন আগেই জঙ্গিদের অনুপ্রবেশের চেষ্টা ভেস্তে দেয় ভারতীয় সেনা|

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top