News Flash

  • Home
  • Uncategorized
  • সীমান্তে পাক সেনার গুলিবর্ষণ অব্যাহত, পাল্টা জবাব ভারতের
Image

সীমান্তে পাক সেনার গুলিবর্ষণ অব্যাহত, পাল্টা জবাব ভারতের

J&Kশ্রীনগর, ১৫ নভেম্বর (হি.স.): সীমান্তে পাকিস্তানি সেনার গুলিবর্ষণ অব্যাহত| সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে মঙ্গলবার সকালে আখনুর এলাকার পাল্লানওয়ালা সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর গুলি চালায় পাকিস্তানি রেঞ্জার্স| কালবিলম্ব না করে শত্রুপক্ষকে পাল্টা জবাব দেয় ভারতীয় সেনা| সোমবারই পাকিস্তান দাবি করেছে, ভারতীয় সেনার গুলিতে মৃতু্য হয়েছে ৭ পাকিস্তানি জওয়ানের| মনে করা হচ্ছে ‘প্রতিশোধ’ নিতেই পাকিস্তানি সেনা এদিন গুলিবর্ষণ করেছে|
উল্লেখ্য, উরি হামলার জবাব দিতে গত ২৯ সেপ্টেম্বর পাক অধিকৃত কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইক চালায় ভারতীয় সেনা| খতম করা হয় প্রায় ৪০ জঙ্গিকে| তারপর থেকেই নিয়ন্ত্রণ রেখা বরাবর চড়াও রয়েছে পাকিস্তানি রেঞ্জার্স| সার্জিক্যাল স্ট্রাইকের পর এই নিয়ে ২৮৬ বার সংঘর্ষবিরতি লঙ্ঘন করল পাকিস্তানি রেঞ্জার্স|

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top