News Flash

  • Home
  • Uncategorized
  • সম্পর্কের উন্নতি চায় আমেরিকা ও রাশিয়া, ফোনে কথা ট্রাম্প-পুতিনের
Image

সম্পর্কের উন্নতি চায় আমেরিকা ও রাশিয়া, ফোনে কথা ট্রাম্প-পুতিনের

trump-putinনিউইয়র্ক-মস্কো, ১৫ নভেম্বর (হি.স.) : নিজেদের সম্পর্কের উন্নতি চায় আমেরিকা ও রাশিয়া| সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিেনর ফোনালাপের কথা উল্লেখ্য করে সংবাদ মাধ্যমকে একথা জানায় ট্রাম্পের অফিস| বিষয়টি স্বীকার করে মস্কো জানায়, সন্ত্রাসের বিরুদ্ধে একত্রে কাজ করার বিষয়ে ট্রাম্প-পুতিনের আলাপ হয়েছে| সিরিয়া সংকট নিরসনে সুনির্দিষ্ট বিষয়েও আলাপ হয়েছে|
ফোনটি কার পক্ষ থেকে করা হয়েছে সে বিষয়ে নিশ্চিত করে কিছু না বলা হলেও ট্রাম্পের অফিস বলেছে, পুতিনের অফিস থেকে ফোন করে তাকে স্বাগত জানানো হয়েছে| এ সময় দুজন একাধিক আন্তর্জাতিক সমস্যা নিয়ে আলোচনা করেন| আলোচনায় দুদেশের মধ্যে দীর্ঘদিন ধরে চলমান অসন্তোষজনক সম্পর্কের বিষয়ও উঠে আসে|
এদিকে নির্বাচনী এজেন্ডা বাস্তবায়নে ট্রাম্পের সাফল্য কামনা করে পুতিন আশা ব্যক্ত করে বলেন, প্রেসিডেন্ট ওবামার চেয়েও শক্তিশালী নেতা হবেন তিনি (ট্রাম্প)| আর ভোটের প্রচারের সময় পুতিনের নেতৃত্বের প্রশংসা করে ট্রাম্প বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে বিশেষ করে সিরিয়ায় আইএসর বিরুদ্ধে দুদেশ একসঙ্গে লড়াই করবে| ফোনে নিয়মিত যোগাযোগের পাশাপাশি সুবিধামতো সময়ে দেখা করার কথাও তাদের মধ্যে আলোচনা হয়েছে |
উল্লেখ্য, গত ৮ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ হয়| নিয়মানুযায়ী ইলেক্টোরাল ভোটে জয়লাভ করে যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হন ট্রাম্প| প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর বিশ্বনেতাদের মধ্যে পুতিনই প্রথম তাকে অভিনন্দন জানান|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top