News Flash

  • Home
  • Uncategorized
  • ব্যর্থ প্রেমের যন্ত্রনায় ফাঁসিতে আত্মঘাতী যুবক
Image

ব্যর্থ প্রেমের যন্ত্রনায় ফাঁসিতে আত্মঘাতী যুবক

suicide-hangingনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ নভেম্বর৷৷ যোগেন্দ্রনগরস্থিত বনকুমারীর কুমার পাড়া থেকে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করল পুলিশ৷ মৃত যুবকের নাম রাকেশ দেবনাথ৷ রবিবার গভীর রাতে নিজ ঘরেই ফাঁসিতে আত্মহত্যা করে এই যুবক৷ এই ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷
প্রেমে ব্যর্থ হয়ে ফাঁসিতে আত্মহত্যা করল এক যুবক৷ মৃত যুবকের নাম রাকেশ দেবনাথ৷ ঘটনা যোগেন্দ্রনগরস্থি বনকুমারীর কুমার পাড়া এলাকায়৷ মৃত যুবক ছবি তোলার কাজ করতেন বলে জানা গেছে৷ এই ঘটনাকে কেন্দ্র করে বনকুমারীর সংশ্লিষ্ট এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ এদিন মৃত যুবকের শোকগ্রস্ত পিতা জানান, রবিবার রাত দুটো পর্যন্ত রাকেশকে মোবাইলে কথা বলতে শোনা গেছে৷ এরপর ঘুমিয়ে পড়েন তিনি৷ সোমবার সকালে অনেক ডাকাডাকির পরও দরজা না খোলায় বাড়ির লোকজনেরা দরজা ভেঙ্গে রাকেশের ঘরে প্রবেশ করে তার ঝুলন্ত মৃতদেহ দেখতে পান৷ এদিন রাকেশ দেবনাথের পিতা জানান, প্রেম সংক্রান্ত বিষয়ের জেরেই উনার ছেলে আত্মহত্যা করে থাকতে পারে বলে উনার প্রাথমিক অনুমান৷ এলাকারই একটি মেয়েকে ভালবাসত রাকেশ৷ ঐ মেয়ের সাথে তার বিয়ে নিয়ে প্রাথমিক উদ্যোগও শুরু করেছিল রাকেশের পরিবার৷ এদিকে ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন৷ সাত সকালে ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে বনকুমারীর কুমারপাড়া এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top