News Flash

Image

বামাল দাগী চোর আটক

thief-copyনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ নভেম্বর৷৷ আটক এক দাগী চোরের স্বীকারোক্তিমূলে এডি নগর থানার পুলিশ উত্তর যোগেন্দ্র নগরে নান্টু সাহার বাড়িতে তল্লাশি চালিয়ে কয়েকটি মজুত ল্যাপটপ ও মোবাইল উদ্ধার করেছে৷ পুলিশ দাগী চোর রাজীব চক্রবর্তীকে পুলিশ রিমান্ডে এনে জিজ্জাসাবাদ অব্যাহত রেখেছে৷
রাজধানী আগরতলা শহর ও শহরতলী এলাকায় নয়া নয়া কৌশলে চুরি ছিনতাইয়ের ঘটনা ঘটে চলেছে৷ এডি নগর থানার পুলিশ গত ১২ নভেম্বর সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে মিলনচক্র এলাকা থেকে এক চোরকে আটক করে৷ তার নাম রাজীব চক্রবর্তী৷ বাড়ি বিলোনিয়ায়৷ সে আগরতলা শহর এলাকায় কিছুদিন পর পর বাড়ি বদল করে ভাড়া থাকে৷ সে চুরির ঘটনায় জড়িত বলে পুলিশের কাছে অভিযোগ রয়েছে৷ সে অনুযায়ী এডিনগর থানার পুলিশ ১২ নভেম্বর মিলন চক্র এলাকা থেকে রাজীব চক্রবর্তীকে আটক করে৷ তাকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রে উত্তর যোগেন্দ্রনগরের নান্টু সাহা জড়িত থাকার তথ্য পায় পুলিশ৷ সে অনুযায়ী পুলিশ তার বাড়িতে হানা দিয়ে ৩টি ল্যাপটপ ও একটি মোবাইল ফোন উদ্ধার করে৷ যদিও নান্টু সাহাকে আটক করতে পারেনি পুলিশ৷ এদিকে রাজীব চক্রবর্তীকে আদালতে পাঠায় পুলিশ৷ আদালত থেকে তাকে সাতদিনের পুলিশ রিমান্ডে পাঠানো হয়েছে৷
মিলনচক্র এলাকারই এক মহিলা অভিযোগ করেছিলেন তার বাড়ি থেকে ল্যাপটপ ও মোবাইল ফোন চুরি হয়েছে৷ এই ঘটনাতেই পুলিশ রাজীব চক্রবর্তীকে আটক করে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top