News Flash

  • Home
  • Uncategorized
  • ফের আন্দোলনে রামসার চাকুরীচ্যুতরা
Image

ফের আন্দোলনে রামসার চাকুরীচ্যুতরা

rmsa-copyনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ নভেম্বর৷৷ রামসা প্রকল্পে চাকুরিচ্যুত কর্মচারীদের পুনরায় নিযুক্তির দাবিতে আন্দোলনে সামিল হয়েছে চাকুরিচ্যুতরা৷ তারা মিছিল ও গণবস্থান সংগঠিত করেছে৷
রামসা প্রকল্পের ১৫৬ জন অশিক্ষক কর্মচারীকে গত এক বছর আগে কর্মচ্যুত করা হয়েছে৷ তাতে সংশ্লিষ্ট পরিবার গুলো অসহায় হয়ে পড়েছে৷ তারা পুনরায় নিযুক্তি পাবার জন্য মিশন অধিকর্তা সহ রাজ্য সরকারের বিভিন্ন স্তরে দাবি জানিয়ে আসছেন৷ কিন্তু তাদের পুনরায় নিযুক্তি দেওয়া হয়নি৷ ফলে চাকুরিচ্যুত পরিবারগুলো অসহায় হয়ে পড়েছে৷ আজ কর্মচ্যুতরা আগরতলায় মিছিল সংগঠিত করে৷ মিছিল শেষে তিনঘন্টার গণবস্থান পালন করা হয়৷ কর্মচ্যুত কর্মচারীদের সংগঠনের সম্পাদক অনুপ কুমার পন্ডিত অভিযোগ করেছেন, দেশের অন্য কোন রাজ্যে রামসার অশিক্ষক কর্মচারীদের কর্মচ্যুত করা হয়নি৷ শুধুমাত্র ত্রিপুরাতেই অশিক্ষক কর্মচারীদের কর্মচ্যত করা হয়েছে বলে অভিযোগ করেন৷ কর্মচ্যুতদের অবিলম্বে পুননিযুক্তি দেবার জন্য তিনি দাবি জানিয়েছেন৷
কর্মচ্যুত রামসা কর্মীদের পুনরায় নিযুক্ত করা না হলে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে হঁুশিয়ারি দেওয়া হয়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top