News Flash

  • Home
  • Uncategorized
  • উপনির্বাচন ঃ ১৯ নভেম্বর সংশ্লিষ্ট এলাকাসমূহে অফিস বন্ধ থাকবে
Image

উপনির্বাচন ঃ ১৯ নভেম্বর সংশ্লিষ্ট এলাকাসমূহে অফিস বন্ধ থাকবে

Features of Indian Electionনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ নভেম্বর৷৷ ৪-বড়জলা (এস সি) এবং ২৫-খোয়াই বিধানসভা আসনের উপনির্বাচনে ও লেফুঙ্গা আর ডি ব্লকের অন্তর্গত এ ডি সি’র রাজঘাট ভিলেজ কমিটি ও সাতচাঁদ  ব্লকের অন্তর্গত সিন্ধুকপাথর ভিলেজ কমিটির উপ নির্বাচনে ভোটাররা যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেজন্য ১৯ নভেম্বর সংশ্লিষ্ট এলাকাগুলির অন্তর্গত সমস্ত সরকারী অফিস, ম্যাজিস্টেরিয়াল কোর্ট, শিক্ষা প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান এবং অন্য সমস্ত প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে৷ জনপ্রতিনিধিত্ব আইন ১৯৫১-র১৩৫বি ধারা অনুযায়ী এই ছুটি ঘোষণা করা হয়েছে৷ এছাড়াও উল্লিখিত এলাকাসমূহে কর্মরত সমস্ত শিল্প অধিগৃহীত সংস্থাসমূহ, কারখানা আইন ১৯৮৪র আওতায় আসা অন্য সমস্ত প্রতিষ্ঠান সমূহ রাজ্য সরকারের দৈনদিন হাজিরা/কন্টিনজেন্ট কর্মচারী যে কোন ব্যবসা প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীদের জন্য ১৯ নভেম্বর সবেতন ছুটি ঘোষমা করা হয়েছে৷ যে সমস্ত কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে সেখানকার ভোটার হলেও উল্লিখিত সংস্থাস সমূহে অন্যত্র যারা কর্মরত  তারা ওইদিন বিশেষ ক্যাজুয়েল লিভ পাবেন৷ ক্যাজুয়েল/দৈনিক হাজিরার কর্মীরাও ওইদিন সবেতন  ছুটি পাবেন৷ কর্মস্থলে কারুর অনুপস্থিতি ওইদিন বড় ধরণের সমস্যা সৃষ্টি করলে তিনি উপরোক্ত সুযোগ নাও পেতে পারেন৷ রাজ্য সরকারের সাধারণ প্রশাসন দপ্তরের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এই সংবাদ জানানো হয়েছে৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top