News Flash

  • Home
  • Uncategorized
  • কৈলাসহরে রান্নার গ্যাসের সংকট, কালোবাজারী তুঙ্গে
Image

কৈলাসহরে রান্নার গ্যাসের সংকট, কালোবাজারী তুঙ্গে

lpg-gas-cylinderনিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১৩ নভেম্বর৷৷ কৈলাসহরে পেট্রোল ও রান্নার গ্যাসের সংকট চলছে বেশ কয়েকদিন ধরে৷ কবে এই সমস্যা দূর হয়ে স্বাভাবিক হবে তা কিন্তু প্রশাসনের তরফ থেকে কিছু জানা যায়নি৷ নাজেহাল সর্বস্তরের জনসাধারণ৷ রাজ্যের প্রতিটি প্রান্ত থেকে রান্নার গ্যাসের সমস্যার খবর পাওয়া যাচ্ছে৷ রান্নার গ্যাসের সমস্যার কারণ হল কিছু অংস কালোবাজারিদের হাতে চলে যায়৷ আর পরিমাণের চেয়ে জোগান কম৷ কিন্তু কালোবাজারিদের রমরমা ব্যবসা৷ সিলিন্ডার প্রতি ৩-৪ শত টাকা ব্যবসা হয় বলে খবর৷ প্রতিদিন গ্যাস এজেন্সির সামনে মানুষের ভিড় লক্ষ্য করা যায়৷ গ্যাসের সমস্যা দূর করার জন্য গত দুদিন পূর্বে থেকে কংগ্রেসের পক্ষ থেকে এজেন্সির  সর্বোচ্চ কর্তার নিকট ডেপুটেশান প্রদান করা হয়৷  পাশাপাশি শাসক দলের পক্ষ থেকে ৬ ঘন্টার গণ অবস্থান  পালন করা হয় কয়েকদিন পূর্বে৷ বিজেপি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আন্দোলন করা হয়েছে কিন্তু কোন কাজের কাজ কিছু হয়নি৷ কৈলাসহরে দুটি পেট্রোল পাম্প রয়েছে৷ আজ দুই পাম্পে পেট্রোল নেই গত কিছুদিন ধরে চাহিদার চেয়ে অনেক কম পেট্রোল দুই পাম্পে আসার ফলে সমস্যা দেখা দিয়েছে৷ গত তিন চারদিন ধরে ৫০০-১০০০ টাকা নোট নিয়ে গেলে পাম্পে রাখেনি যদি পুরো ৫০০ টাকার তেল কেনা হয় তাহলে   ৫০০ টাকা নোট রেখেছে পেট্রোল  পাম্প৷ ৫০০ টাকার নোটের বিনিময়ে ২০০ বা ৩০০ টাকার পেট্রোল পায়নি মানুষ৷ যার ফলে টাকা ও পেট্রোল থাকার পরও অনেকেই পেট্রোল কিনতে পারেনি৷ আর আজ থেকে মূলত পেট্রোল নেই৷ সমস্যার তীব্র আকার কৈলাসহরে দেখা দিয়েছে৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top