News Flash

  • Home
  • Uncategorized
  • অর্ধলক্ষ টাকা লুট, ব্যবসায়ীকে রক্তাক্ত করল ছিনতাইকারীরা
Image

অর্ধলক্ষ টাকা লুট, ব্যবসায়ীকে রক্তাক্ত করল ছিনতাইকারীরা

thief-copyনিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১৩ নভেম্বর৷৷ টাকা ছিনতাই করে এক ব্যবসায়ীকে পিটিয়ে জখম করা হয়েছে৷ বর্তমানে ঐ ব্যবসায়ী হাসপাতালে৷ ঘটনাটি ঘটেছে শনিবার রাতে কাকড়াবন থানার অধীন আমতলী এলাকায়৷ জখম ব্যবসায়ীর নাম বলাই লোধ৷ তাঁর কাছ থেকে ৫৯ হাজার টাকা ছিনতাই করা হয়েছে বলে কাকড়াবন থানায় মামলা করা হয়েছে চারজনের বিরুদ্ধে৷ ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় রীতিমতো উত্তেজনা ও চাঞ্চল্য বিরাজ করছে৷
সংবাদ সূত্রে জানা গিয়েছে, ব্যবসায়ী বলাই লোধ রাত সাড়ে এগারটা নাগাদ আমতলী এলাকা হয়ে বাড়িতে যাচ্ছিলেন৷ রাস্তায় তার পথ আগলে দাঁড়ায় এলাকারই মরণ দেবনাথ, প্রাণগোবিন্দ দেবনাথ, জয়ন্ত দেবনাথ এবং হরেকৃষ্ণ দেবনাথ৷ তাদের হাতে ছিল লাঠি ও লোহার রড৷ ছিনতাইকারীরা ব্যবসায়ী বলাই লোধকে বলেন তার ব্যাগ থেকে পুরো টাকা দিয়ে দিতে৷ তাতে তিনি রাজী না হলে ছিনতাইকারীরা তার উপর সংঘবদ্ধ হামলা চালায়৷ তাতে তিনি রক্তাক্ত হয়েছেন৷ গুরুতর আহত অবস্থায় তিনি চিৎকার চেচামেচি শুরু করলে আশেপাশের লোকজন ছুটে আসেন৷ ততক্ষণে ৫৯ হাজার টাকা নিয়ে পালিয়ে গা ঢাকা দেয় ছিনতাইকারীরা৷ পরে খবর দেওয়া হয় পুলিশ ও ফায়ার সার্ভিকে৷ ফায়ার সার্ভিসের কর্মীরা রক্তাক্ত অবস্থায় ব্যবসায়ী বলাই লোধকে হাসপাতালে নিয়ে যায়৷ এই ব্যপারে বলাই লোধের পরিবারের লোকজন কাকড়াবন থানায় একটি এফআইআর করেছেন চার ছিনতাইকারীর নামধাম জানিয়ে৷ ঘটনার পর গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷ এদিকে, প্রশ্ণ উঠেছে যে চারজন ছিনতাই করেছেন তারা প্রত্যেকেই বলাই লোধের পরিচত৷ এলাকারই বাসিন্দা৷ কেন তারা প্রকাশ্যে ব্যবসায়ীর টাকা ছিনতাই করবেন৷ এনিয়ে এলাকায় চলছে জল্পনা৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top