News Flash

  • Home
  • Uncategorized
  • উপনির্বাচনের ভোট গণনা কেন্দ্রে ১৪৪ ধারা
Image

উপনির্বাচনের ভোট গণনা কেন্দ্রে ১৪৪ ধারা

Election Stampনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ নভেম্বর৷৷ ৪-বড়জলা (এসসি) বিধানসভা নির্বাচনী ক্ষেত্রের উপনির্বাচনের ভোট গণনা হবে আগামী ২২ নভেম্বর৷ আগরতলার পুরাতন উমাকান্ত একাডেমী বিল্ডিংয়ের বিবেকানন্দ হলে হবে গণনা৷ ভোট গণনা পর্বে শান্তি ও সুস্থিতি বজায় রাখতে পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক ড মিলিন্দ রামটেকে এক আদেশে গণনা কেন্দ্রের ২০০ মিটার এলাকায় ১৪৪ ধারা জারি করেছেন৷ এই আদেশে বলা হয়েছে গণনা কেন্দ্রের ২০০ মিটার এলাকায় পাঁচ বা ততোধিক ব্যক্তির জমায়েত করা যাবে না৷ নির্বাচন কর্তৃপক্ষের বৈধ অনুমতিপত্র ছাড়া কেউ গণনা কেন্দ্রের ভেতরে যেতে পারবেন না৷ নির্বাচন সংশ্লিষ্ট গাড়ী/ নিরাপত্তা বাহিনীর গাড়ি ছাড়া অন্য কোন যানবাহন গণনা কেন্দ্রের বিল্ডিং প্রাঙ্গণে যেতে অনুমতি দেওয়া হবে না৷ তাছাড়াও এই আদেশে বলা হয়েছে কোন ব্যক্তি কোন ধরনের লাঠি, মেটাল পাইপ, বাঁশের টুকরো অথবা কোন ধারালো অস্ত্র, কাঠের টুকরো, রড ইত্যাদি বহন করতে পারবেন না৷ গণনা কেন্দ্রের ২০০ মিটার এলাকায় কেউ এ ধরনের কোন অস্ত্র বহন করলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করা হবে৷ এই আদেশ ২১ নভেম্বর, ২০১৬ রাত ১০টা থেকে ২২ নভেম্বর, ২০১৬ এর রাজ ১০টা পর্যন্ত বলবৎ হবে৷

ভিলেজ কমিটির দুটি আসনে উপনির্বাচন ঃ সবেতন ছুটি ঘোষণা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ নভেম্বর ৷৷ আগামী ১৯-১১-২০১৬ তারিখ (শনিবার) ত্রিপুরার এডিসি ভিলেজ কমিটির সাতচাঁদ আর ডি ব্লকের সিন্ধুক পাথর ভিলেজ কমিটির ৬নং সিট -এর ৪নং বুথ সেন্টারের এবং লেফুঙ্গা আর ডি ব্লকের অন্তর্গত রাজঘাট ভিলেজ কমিটির ৫নং সিট এর ৪ নং বুথ সেন্টারের উপনির্বাচনে যেসকল ভোটাররা উক্ত এলাকার বেসকারি দোকান ও প্রতিষ্ঠান, কারখানা, চা বাগান, ইট ভাট্টা ও অন্যান্য প্রতিষ্ঠানে কর্মরত এবং যে সমস্ত ভোটারগণ উক্ত এলাকার ভোটাধিকার প্রয়োগ করবেন অথচ কাজের তাগিদে অন্যত্র বসবাস করছেন তাদেরও ভোটাধিকার প্রয়োগের জন্য আগামী ১৯-১১-২০১৬ তারিখ (শনিবার) রাজ্য সরকারের নির্দেশনা অনুযায়ী শ্রম দপ্তরের পক্ষ থেকে উক্ত কর্মচারীদের সবেতনে ছুটি ঘোষণা করা হয়েছে৷ শ্রম দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে৷

উপনির্বাচন, সবেতন ছুটি ঘোষণা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ নভেম্বর৷৷ আগামী ১৯-১১- ২০১৬ তারিখ(শনিবার) ত্রিপুরা ৪০বড়জলা (এস সি) ও ২৫-খোয়াই বিধানসভা নির্বাচনী ক্ষেত্রের উপ নির্বাচনের যেসকল ভোটাররা উক্ত এলাকার বেসরকারি দোকান ও প্রতিষ্ঠান, কারখানা, চা বাগান, রাবার বাগান, ইট ভাট্টা ও অন্যান্য প্রতিষ্ঠানে কর্মরত এবং যে সমস্ত ভোটারগণ উক্ত এলাকার ভোটাধিকার প্রয়োগ করবেন অথচ কাজের তাগিদে অন্যত্র বসবাস করছেন তাদেরও ভোটাধিকার প্রয়োগের জন্য আগামী ১৯-১১-২০১৬ তারিখ(শনিবার) উক্ত দিবসে রাজ্য সরকারের নির্দেশিকা অনুযায়ী শ্রম দপ্তরের পক্ষ থেকে উক্ত কর্মচারীদের সবেতনে ছুটি ঘোষণা করা হয়েছে৷ শ্রম কমিশনার এক প্রেস রিলিজে এই সংবাদ জানিয়েছেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top