News Flash

  • Home
  • Uncategorized
  • বেপরোয়া বাইক দূর্ঘটনায় গুরুতর জখম তিন যুবক
Image

বেপরোয়া বাইক দূর্ঘটনায় গুরুতর জখম তিন যুবক

road acccident copyনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ নভেম্বর ৷৷ মাত্রাতিরিক্ত গতিতে বাইক চালিয়ে ধূপছড়ায় যাওয়ার পথে দুর্ঘটনাগ্রস্ত বাইক আরোহী ননীরাম ত্রিপুরা গুরুতর আহত হয়ে জিবিতে চিকিৎসাধীন৷ তার অবস্থা আশঙ্কাজনক বলে জিবি হাসপাতাল সূত্রে খবর৷
মাত্রাতিরিক্ত গতিতে বাইক চালানোর খেসারত দিয়ে বর্তমানে জিবিতে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন উত্তর ধূমাছড়ার ননী রাম ত্রিপুরা৷ জানা গেছে, বৃহস্পতিবার রাতে ননীরাম সহ বাকি দুজন একটি বাইকে চড়ে ছৈলেংটা থেকে ধুমাছড়া যাচ্ছিল৷ বাইকে তখন বাতাসের চেয়েও অধিক গতি৷ এর মধ্যেই দ্রুতগতিতে বাইক চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা মারে৷ সঙ্গে সঙ্গে তিনজনই ছিটকে পড়ে৷ সঙ্গে সঙ্গে তাদের মনু হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ এরপর তাদের অবস্থায় নিরিখে অপর একজনকে কৈলাসহর হাসপাতালে এবং এই গুরুতর আহত ননীরাম ত্রিপুরাকে জিবিতে রেফার করা হয়৷ আর ঘটনা রাত দুইটার বলে জানালেন আহত ননীরাম ত্রিপুরার অভিভাবক৷
ননী রাম ত্রিপুরার মাথায় ও মুখে আঘাত৷ বর্তমানে জিবি হাসপাতালে তার চিকিৎসা চলছে৷ তার অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবরে জানা গেছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top