News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক স্থানে যান সন্ত্রাসে গুরুতর তিন
Image

পৃথক স্থানে যান সন্ত্রাসে গুরুতর তিন

road acccident copyনিজস্ব প্রতিনিধি, আগরতলা / চড়িলাম, ১০ নভেম্বর৷৷ পৃথকস্থানে দূর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তিন জন৷ জানা গেছে, বৃহস্পতিবার বেলা এগারোটা নাগাদ বিশালগড় থানাধীন গ্যাস বটলিং সংলগ্ণ এলাকায় অফিসটিলাস্থিত জাতীয় সড়কে মারুতী ও ট্রাকের সংঘর্ষে গুরুতর জখম হয়েছেন ৩ জন যাত্রী৷ মিলা রানী দেবনাথ (৪১), আমিয়া বেগম (৫০) এবং ভগবতী সাহা (৪৫) তারা তিনজনই জখম হন৷ ঘটনাস্থল থেকে নিয়ে যাওয়া হয় বিশালগড় মহকুমা হাসপাতালে৷ এখন হাসপাতালে তারা তিনজনই চিকিৎসাধীন৷ ঘটনার বিবরণে জানা যায় টি আর ০৭-০৫৪৮ নম্বরের একটি যাত্রীবাহি মারুতী বিশালগড়ের দিক থেকে যাচ্ছিল এবং টিআর০১ইউ-১৫৬০ নম্বরের ট্রাকটি আগরতলা থেকে আসার পথে তিনজন যাত্রীর মাথা ও বুকে আঘাত পায়৷ ট্রাক চালক পালানোর চেষ্টা করলেও জনতার হাত থেকে রক্ষা পায়নি৷ ধরে ফেলে ক্ষুব্ধ জনতা৷ গাড়ি দুটি ও ট্রাক চালককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়৷
এদিকে, বৃহস্পতিবার রাতে নিউ ক্যাপিটেল কমপ্লেক্স থানা এলাকায় পথ দুর্ঘটনায় এক ব্যক্তি গুরুতরভাবে আহত হয়েছেন৷ আহতের নাম দীপক ঋষি দাস৷ বাড়ি আড়ালিয়া সুকল সংলগ্ণ এলাকায়৷ সুকটি ও অটোর মধ্যে সংঘর্ষেই সুকটি চালক দীপক ঋষি দাস গুরুতরভাবে আহত হন৷ তার মাথায় প্রচন্ড আঘাত লাগে৷ দুর্ঘটনার খবর পেয়ে নিউক্যাপিটেল কমপ্লেক্স থানার পুলিশ এবং দমকল বাহিনীর উদ্ধারকারী দল ঘটনাস্থলে ছুটে আসে৷ আহত দীপকঋষি দাসকে উদ্ধার করে তারা জিবি হাসপাতালে নিয়ে যায়৷ পুলিশ এব্যাপারে একটি মামলা গ্রহণ করেছে৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে৷ সুকটি এবং অটোর চালকের অসাবধানতার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top