করাচি, ১০ নভেম্বর (হি.স.) : ভারতীয় ক্রিকেট বোর্ড পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ না খেলায় বিসিসিআই ও আইসিসি-র কাছে আর্থিক ক্ষতিপূরণের দাবি করল পাকিস্তান ক্রিকেট বোর্ড(পিসিবি) | সেই সঙ্গে পিসিবিরার্যনির্বাহী সম্পাদক নাজাম শেঠি জানিয়েছেন যে পাকিস্তানের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ় না খেলার মূল্য ভারতকে চোকাতে হবে|
প্রসঙ্গত, ২০১৪ সালে ভারত এবং পাকিস্তানের মধ্যে একটিচুক্তি স্বাক্ষরিত হয়| এই চুক্তি অনুসারে ২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে ছটি দ্বিপাক্ষিক সিরিজ় খেলার কথা ছিল দুই দেশের মধ্যে| কিন্তু, সম্প্রতি ভারত এবং পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান রাজনৈতিক উত্তেজনার কারণে এই সিরিজ় আর শুরু করা সম্ভব হয়নি| এমনকী, পাকিস্তানের বিরুদ্ধে ভারত এতটাই ক্ষিপ্ত হয়ে রয়েছে যে বিসিসিআইসভাপতি অনুরাগ ঠাকুর আবেদন করেছেন যে আন্তর্জাতিক কোনও ক্রিকেট টুর্নামেন্টে ভারত এবং পাকিস্তানকে যেন এক গ্রুপে না রাখা হয়|
এবিষয়ে নাজাম শেঠি জানিয়েছেন, আমরা বিসিসিআই ও আইসিসি কে একটা বিষয় খুব স্পষ্ট করে বলে দিয়েছি যে হয় ভারত পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ় খেলুক, নতুবা পাকিস্তানকে আর্থিক ক্ষতিপূরণ দিক| তিনি আরও বলেছেন, বিসিসিআই নিজেদের প্রতিশ্রুতি পূরণ করতে না পারার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড আর্থিক কষ্টের মধ্যে ভুগছে| সেই কারণেই আমরা ক্ষতিপূরণ চেয়েছি|
ভারত দ্বিপাক্ষিক সিরিজ না খেলায় ফের আর্থিক ক্ষতিপূরণের দাবি পিসিবি-র
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















