News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলায় সাহিত্য সংসৃকতি উৎসব শুরু ১১ই
Image

আগরতলায় সাহিত্য সংসৃকতি উৎসব শুরু ১১ই

sahityaনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ নভেম্বর৷৷ বিশ্ব বঙ্গ সাহিত্য সম্মেলনের উদ্যোগে আগামী ১১ থেকে ১৩ নভেম্বর তিনদিনব্যাপী ত্রিপুরা রাজ্যিক সম্মেলন অনুষ্ঠিত হবে৷ এই সাহিত্য সংসৃকতি উৎসব অনুষ্ঠিত হবে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের দুই নং প্রেক্ষাগৃহে৷ বুধবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এই সম্মেলনের বিষয়ে জানান সংস্থার কর্মকর্তারা৷ ১১ নভেম্বর বিকাল সাড়ে চারটায় সম্মেলনের উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী৷ প্রধান অতিথি হিসেবে থাকবেন পুর নিগমের মেয়র ড প্রফুল্লজিৎ সিনহা৷ এর আগে দুপুর আড়াইটায় উজ্জ্বয়ন্ত রাজ প্রাসাদের সামনে থেকে বিশ্ববঙ্গের মৈত্রী পদযাত্রা  রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে মিলিত হবে৷ সম্মেলনের দ্বিতীয় দিনে বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত থাকবেন ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী সহিদ চৌধুরী, উদ্বোধনী ও অন্যান্য দিনের অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত থাকবেন আগরতলাস্থিত বাংলাদেশ মিশনের হাই কমিশনার মো সাখাওয়াৎ হোসেন, সাহিত্যিক সুকুমার রুজ প্রমুখ৷  তিনদিনব্যাপী অনুষ্ঠানে রয়েছে সংহী, বহুভাষিক কবি সম্মেলন, সাহিত্য আলোচনা, গল্পপাঠ, নৃত্যানুষ্ঠান, নাট্যভিনয় সহ বর্ণময় অনুষ্ঠান৷ এদিন, সংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিশ্ব বঙ্গ সাহিত্য ও সংসৃকতি সম্মেলনের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সম্পাদক রাধাকান্ত সরকার, সংগঠনের ত্রিপুরা শাখার সম্পাদক ও সভাপতি যথাক্রমে অমিত ভৌমিক ও সুবিমল রায়৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top