News Flash

  • Home
  • Uncategorized
  • রেগার মজুরী আত্মসাৎ, বিডিওকে ডেপুটেশন
Image

রেগার মজুরী আত্মসাৎ, বিডিওকে ডেপুটেশন

MGNREGA_Logo_smallনিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৮ নভেম্বর৷৷ তেলিয়ামুড়া ব্লক এলাকায় ব্রহ্মছড়া পঞ্চায়েতের ৫২ রেগা শ্রমিকের মজুরীর একাংশ টাকা এক জন কর্মীর যোগ সাজসে জিআরএস কর্মী আত্মসাৎ করেছে বলে বিডিওর কাছে অভিযোগ করা হয়েছে৷
তেলিয়ামুড়ার ব্রহ্মছড়া গ্রাম পঞ্চায়েতের রেগা শ্রমিকদের মজুরীর টাকা আত্মসাৎ করা হয়েছে বলে গুরুতর অভিযোগ উঠেছে৷ ৫২ জন রেগা শ্রমিকের নায্য মজুরীর একাংশ টাকা এক জনক কর্মীর যোগ সাজমে সি আরএম কর্মী আত্মসাৎ করেছে বলে অভিযোগ৷ রেগা শ্রমিকরা এব্যাপারে মঙ্গলবার তেলিয়ামুড়া ব্লকের বিডিওর কাছে ডেপুটেশান প্রদান করেন৷ ডেপুটেশানের আগে এক মিছিল সংগঠিত করা হয়৷ মিছিল শেষে এক প্রতিনিধি দল বিডিওর কাছে সাক্ষাৎ করে স্মারকলিপি প্রদান করেন৷ বিডিও অভিযোগপত্র গ্রহন করে বলেছেন ঘটনার তদন্ত হবে৷ তদন্তে অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান৷ ঘটনার সুষ্ঠু তদন্ত হলে অভিযোগ প্রমানিত হবে বলে দৃঢ়তার সঙ্গে বলেছেন রেগা শ্রমিকরা৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top