News Flash

  • Home
  • Uncategorized
  • নোট বাতিল, প্রধানমন্ত্রীর বক্তব্য
Image

নোট বাতিল, প্রধানমন্ত্রীর বক্তব্য

pm-narendra-modiনয়াদিল্লি, ৮ নভেম্বর৷৷ ৫০০ ও ১০০০ টাকার পুরনো নোট বন্ধ৷ মঙ্গলবার রাত বারোটা থেকেই দেশজুড়ে এই নিষেধাজ্ঞা কার্যকর৷ আজ মধ্যরাত থেকে ৫০০ ও ১০০০ টাকা দিয়ে কোনও লেনদেন নয়৷ নগদ ছাড়া টাকার অন্য ব্যবহার, যেমন, চেক, ডিমান্ড ড্রাফট বা ডেবিট বা ক্রেডিট কার্ডের ব্যবহারে কোনও বদল হচ্ছে না৷ ১০ নভেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত ব্যাঙ্ক বা পোষ্ট অফিসে পুরনো নোট জমা করে নতুন নোট পাওয়া যাবে৷ মোট ৫০ দিন সময় পাওয়া যাবে এই প্রক্রিয়ার জন্য৷ ১০০, ৫০, ২০, ১০, ৫, ২ এবং ১ টাকার নোট এবং কয়েনের ওপর কোনও নিষেধাজ্ঞা নয়৷ বিনিময়ের ক্ষেত্রে হাতেহাতে প্রতিদিন ৪ হাজার টাকা মূল্যের নতুন নোট মিলবে৷ এই নিয়ম লাগু আগামী ২৪ নভেম্বর পর্যন্ত৷ নতুন টাকার তোলার জন্য ব্যাঙ্ক বা এটিএম-এ যেতে হবে৷  সেক্ষেত্রে আপাতত দৈনিক এটিএম থেকে ২০০০ টাকার বেশি তোলা যাবে না৷ এছাড়া অ্যাকাউন্টে পুরনো নোট জমা দেওয়া যাবে৷ সেক্ষেত্রে কোনও ঊধর্বসীমা নেই৷  প্রতিদিন প্রতিদিন ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সর্বাধিক ১০ হাজার টাকা তোলা যাবে৷ এক সপ্তাহে এই ঊধর্বসীমা ২০ হাজার টাকা৷ পরবর্তীকালে, এই সীমা বাড়ানো হবে৷ ১০ নভেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত ৫০০ ও ১০০০ টাকার পুরনো নোট ব্যাঙ্কে জমা করা যাবে৷ ব্যাঙ্কে নিয়ে যেতে হবে প্যান, আধার কার্ড ও ভোটার কার্ড৷ যাঁরা ৩০ ডিসেম্বরের মধ্যে কোনও কারণে বিনিময় করতে পারবেন না, তাঁরা ২০১৭ সালের ৩১ মার্চ পর্যন্ত করতে পারবেন৷ এক্ষেত্রেও বৈধ পরিচয় পত্র লাগবে, এবং একইসঙ্গে যথাযথ ব্যাখ্যা করতে হবে কেন তাঁরা ডিসেম্বরের মধ্যে করতে পারেননি৷ ১১ নভেম্বর পর্যন্ত ৫০০ ও ১০০০ টাকার নোটে ছাড় কয়েকটি ক্ষেত্রে৷ শুক্রবার রাত ১২ পর্যন্ত ৫০০ ও ১০০০ টাকার নোট ব্যবহারের ছাড় পাওয়া যাবে সরকারি হাসপাতালে৷ পাশাপাশি, কোনও রোগী বা তাঁর আত্মীয় চিকিৎসকের প্রেসক্রিপশন সহ ৫০০ বা ১০০০ টাকার নোট নিয়ে ওষুধ কিনতে গেলে তাঁকে ফেরানো যাবে না৷ আগামী ৭২ ঘন্টা পুরনো নোট চলবে রেল, বিমান, ও বাসের টিকিট কাটার ক্ষেত্রে৷ পর্যটকরা চাইলে বিমানবন্দরেই বদল করে নিতে পারবেন ৫০০ ও ১০০০ টাকার নোট৷ ১১ নভেম্বর পর্যন্ত পুরনো নোট চলবে রাষ্ট্রায়ত্ব তেল সংস্থার পাম্প, দুধের ডিপো, শ্মাশান ঘাট ও সমাধিক্ষেত্রেও৷ ৯ ও ১০ নভেম্বর কাজ করবে না এটিএম৷ ৯ নভেম্বর সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে৷ ৫০০ ও ২০০০ টাকার নতুন নোট আসবে ১০ নভেম্বর৷ দুর্নীতি রোধ ও কালো টাকা বন্ধে এই পদক্ষেপ৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top