নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ নভেম্বর৷৷ আজ মাতঙ্গিনী প্রীতিলতা হলে ৪-বড়জলা (এস সি) বিধানসভা নির্বাচনী ক্ষেত্রের উপ-নির্বাচনের কাজে নিযুক্ত ভোট গ্রহণ কর্মীদের প্রথম পর্যায়ের মহড়া অনুষ্ঠিত হয়৷ প্রথম পর্যায়ের এই মহড়ায় সেক্টর অফিসার, প্রিসাইডিং অফিসার সহ ৩০০ জন ভোট গ্রহণ কর্মী অংশ নেন৷ তাদের ভোট গ্রহণের পদ্ধতি ও ই ভি এম ব্যবহার বিষয়ে প্রশিক্ষণ দেন সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার সমিত রায় চৌধুরী ও সহকারী রিটার্নিং অফিসার ভাস্কর ভট্টাচার্য৷ উল্লেখিত হলে আগামী ১৪ নভেম্বর দ্বিতীয় পর্যায়ের মহড়া অনুষ্ঠিত হবে৷ উল্লেখ্য, এই নির্বাচনী ক্ষেত্রে ৪৮ টি ভোট গ্রহণ কেন্দ্রের ভোট গ্রহণ করা হবে৷
আগরতলায় ভোট গ্রহণ কর্মীদের মহড়া অনুষ্ঠিত
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















