News Flash

  • Home
  • Uncategorized
  • বিদ্যুৎ নিগমের কৈলাসহর অফিসের কর্মীদের বিরুদ্ধে অভিযোগের পাহাড়
Image

বিদ্যুৎ নিগমের কৈলাসহর অফিসের কর্মীদের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

electricity lineনিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ৭ নভেম্বর৷৷ কৈলাসহর বিদ্যুৎ নিগমের জরুরীকালীন টেলিফোন পরিষেবা কাজ করছে না৷ বহুবার টেলিফোন করা হলেও তা রিসিভ করা হয়না৷ এমন ঘটনা প্রায়ই ঘটে চলে৷ কোন বড় ধরনের দূর্ঘটনা ঘটলে বিদ্যুৎ নিগমের কর্মীদের পাওয়া যায়না৷ গত কয়েকদিন পূর্বে ফুলবাড়ী কান্দি গ্রাম পঞ্চায়েতে বিদ্যুৎ পরিবাহী তার প্রধান রাস্তার উপর দুই খুঁুটর মাঝখান থেকে ছিড়ে পড়ে যায়৷ আশেপাশে লোকজন না থাকায় অল্পেতে রক্ষা মিলে৷ ত্রিশ-চল্লিশবার ফোন করা হয়েছে কিন্তু কেউ রিসিভ করেনি৷ যার ফলে এলাকার লোকজন বাধ্য হয়ে কৈলাসহর থানায় খবর দেয়৷ কৈলাসহর থানার পুলিশের সহযোগিতা নিগমকে জানানো হয়৷ তারপর প্রায় দুই ঘন্টা পর বিদ্যুৎ নিগমের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়৷ এই ধরনের ঘটনার পুণরাবৃত্তি ঘটে চললেও, নিগমের কর্মকর্তাদের কোন হেলদোল না থাকায় এলাকার জনগণের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top