নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ৭ নভেম্বর৷৷ কৈলাসহর বিদ্যুৎ নিগমের জরুরীকালীন টেলিফোন পরিষেবা কাজ করছে না৷ বহুবার টেলিফোন করা হলেও তা রিসিভ করা হয়না৷ এমন ঘটনা প্রায়ই ঘটে চলে৷ কোন বড় ধরনের দূর্ঘটনা ঘটলে বিদ্যুৎ নিগমের কর্মীদের পাওয়া যায়না৷ গত কয়েকদিন পূর্বে ফুলবাড়ী কান্দি গ্রাম পঞ্চায়েতে বিদ্যুৎ পরিবাহী তার প্রধান রাস্তার উপর দুই খুঁুটর মাঝখান থেকে ছিড়ে পড়ে যায়৷ আশেপাশে লোকজন না থাকায় অল্পেতে রক্ষা মিলে৷ ত্রিশ-চল্লিশবার ফোন করা হয়েছে কিন্তু কেউ রিসিভ করেনি৷ যার ফলে এলাকার লোকজন বাধ্য হয়ে কৈলাসহর থানায় খবর দেয়৷ কৈলাসহর থানার পুলিশের সহযোগিতা নিগমকে জানানো হয়৷ তারপর প্রায় দুই ঘন্টা পর বিদ্যুৎ নিগমের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়৷ এই ধরনের ঘটনার পুণরাবৃত্তি ঘটে চললেও, নিগমের কর্মকর্তাদের কোন হেলদোল না থাকায় এলাকার জনগণের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে৷
বিদ্যুৎ নিগমের কৈলাসহর অফিসের কর্মীদের বিরুদ্ধে অভিযোগের পাহাড়
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















