News Flash

  • Home
  • Uncategorized
  • খোয়াইয়ে জমে উঠেছে উপনির্বাচনের ভোট প্রচার
Image

খোয়াইয়ে জমে উঠেছে উপনির্বাচনের ভোট প্রচার

Election Stampনিজস্ব প্রতিনিধি, খোয়াই, ৭ নভেম্বর৷৷ ২৫-খোয়াই  বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনকে কেন্দ্র করে যতই দিন যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি নির্বাচনী প্রচারে ত্যাজী আনছে৷ উঠোন সভা, ঘরোয়া সভা, পথসভা, বাজার সভা থেকে শুরু করে ছোট-বড় সভা কোন কিছুই ঘাটতি থাকছেনা৷ প্রচার সজ্জায় সেজে উঠেছে খোয়াই৷ এবারকার নির্বাচনে লড়াই হচ্ছে পঞ্চমুখী৷ সিপিআই(এম), কংগ্রেস, তৃণমূল কংগ্রেস বা বিজেপি’র সাথে সাথে পাল্লা দিয়ে আমরা বাঙালি দলও প্রচারে ত্যাজী এনেছে৷ সোমবার সুভাষপার্ক কোহিনূর কমপ্লেক্সের সামনে এক পথ সভায় আমরা বাঙালি দলের বিভিন্ন বক্তারা ভাষনদান করেন৷ দলের পক্ষে আইনজীবি গৌতম ঘোষ ভাষন রাখতে গিয়ে বলেন, বিগত ৩০ বৎসরে জনগনের কোন উন্নয়ন হয়নি৷ প্রশাসনিক দালান, পার্ক হয়েছে৷ কিছু ঠিকেদার এবং নেতা হাজার পতি থেকে কোটিপতি হয়েছেন৷ আজও জনগনকে শৌচালয়ে গেলে ৫ টাকা দিতে হয়৷ বাজারে এসে একটি পেঁপে এবং ৪হালি কলা বেঁচতে গেলে পুর পরিষদকে টাকা দিতে হয়৷ অফিসে, হাসপাতালে গেলে গেলে খালি টাকা আর টাকা৷ এটাকে কি উন্নয়ন বলা যায়? অপরদিকে বক্তা কেশব মজুমদার বলেন, রাজ্য যেমন বামফ্রন্ট, কংগ্রেস, তৃণমূল সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো ভোট দেওয়া শেষ হলে আর কেউ জিজ্ঞাসা করেন না ৫ বছর৷ বাঁচার জন্য আপনাকেই সংগ্রম করতে হয়৷ আর নেতারা দুরে থেকে মুচকী মুচকি হাসে৷ কারন কোন নীতি আদর্শ নেই৷ শুধু কামিয়েনিষ্ট৷ অপরদিকে প্রার্থী গৌতম দেব বলেন, একটিবার আমরা বাঙালী প্রার্থীকে ভোট দিয়ে একটি শুভ বার্তা যেন দেন খোয়াইবাসী৷ আমরা বাঙালি দলের ভাষন শুনতে সামনে কেউ না আসলেও দূরে দাঁড়িয়ে ভাষন মনযোগ দিয়ে শুনলেন অনেকেই৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top