নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ৭ নভেম্বর৷৷ ২৫-খোয়াই বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনকে কেন্দ্র করে যতই দিন যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি নির্বাচনী প্রচারে ত্যাজী আনছে৷ উঠোন সভা, ঘরোয়া সভা, পথসভা, বাজার সভা থেকে শুরু করে ছোট-বড় সভা কোন কিছুই ঘাটতি থাকছেনা৷ প্রচার সজ্জায় সেজে উঠেছে খোয়াই৷ এবারকার নির্বাচনে লড়াই হচ্ছে পঞ্চমুখী৷ সিপিআই(এম), কংগ্রেস, তৃণমূল কংগ্রেস বা বিজেপি’র সাথে সাথে পাল্লা দিয়ে আমরা বাঙালি দলও প্রচারে ত্যাজী এনেছে৷ সোমবার সুভাষপার্ক কোহিনূর কমপ্লেক্সের সামনে এক পথ সভায় আমরা বাঙালি দলের বিভিন্ন বক্তারা ভাষনদান করেন৷ দলের পক্ষে আইনজীবি গৌতম ঘোষ ভাষন রাখতে গিয়ে বলেন, বিগত ৩০ বৎসরে জনগনের কোন উন্নয়ন হয়নি৷ প্রশাসনিক দালান, পার্ক হয়েছে৷ কিছু ঠিকেদার এবং নেতা হাজার পতি থেকে কোটিপতি হয়েছেন৷ আজও জনগনকে শৌচালয়ে গেলে ৫ টাকা দিতে হয়৷ বাজারে এসে একটি পেঁপে এবং ৪হালি কলা বেঁচতে গেলে পুর পরিষদকে টাকা দিতে হয়৷ অফিসে, হাসপাতালে গেলে গেলে খালি টাকা আর টাকা৷ এটাকে কি উন্নয়ন বলা যায়? অপরদিকে বক্তা কেশব মজুমদার বলেন, রাজ্য যেমন বামফ্রন্ট, কংগ্রেস, তৃণমূল সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো ভোট দেওয়া শেষ হলে আর কেউ জিজ্ঞাসা করেন না ৫ বছর৷ বাঁচার জন্য আপনাকেই সংগ্রম করতে হয়৷ আর নেতারা দুরে থেকে মুচকী মুচকি হাসে৷ কারন কোন নীতি আদর্শ নেই৷ শুধু কামিয়েনিষ্ট৷ অপরদিকে প্রার্থী গৌতম দেব বলেন, একটিবার আমরা বাঙালী প্রার্থীকে ভোট দিয়ে একটি শুভ বার্তা যেন দেন খোয়াইবাসী৷ আমরা বাঙালি দলের ভাষন শুনতে সামনে কেউ না আসলেও দূরে দাঁড়িয়ে ভাষন মনযোগ দিয়ে শুনলেন অনেকেই৷
খোয়াইয়ে জমে উঠেছে উপনির্বাচনের ভোট প্রচার
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















