News Flash

  • Home
  • Uncategorized
  • অতি বর্ষণে প্লাবিত রাজ্যের ৪ জেলার নিম্নাঞ্চল, ত্রাণ নিয়ে অভিযোগ দুর্গতদের
Image

অতি বর্ষণে প্লাবিত রাজ্যের ৪ জেলার নিম্নাঞ্চল, ত্রাণ নিয়ে অভিযোগ দুর্গতদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ নভেম্বর৷৷ বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের কারণে গত ৫ এবং ৬ নভেম্বর রাজ্যের

বলদাখাল এলাকায় প্লাবিত এলাকার মানুষকে উদ্ধার করে ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয় সোমবার৷ ছবি নিজস্ব৷
বলদাখাল এলাকায় প্লাবিত এলাকার মানুষকে উদ্ধার করে ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয় সোমবার৷ ছবি নিজস্ব৷

প্রত্যেকটি জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়৷ এরফলে রাজ্যের নদীগুলিতে, বিশেষতঃ হাওড়া, গোমতী, খোয়াই ও বিজয় নদীতে জলস্ফীতি দেখা দেয়৷ খোয়াই, পশ্চিম ত্রিপুরা, সিপাহীজলা এবং গোমতী জেলায় কিছু নিম্নাঞ্চল এর ফলে প্লাবিত হয়৷
উদ্ভুত পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মানিক সরকারের পৌরোহিত্যে মুখ্যসচিব, পুলিশের মহানির্দেশক এবং রাজস্ব দপ্তরের প্রধান সচিবের উপস্থিতিতে নির্দেশ দেন৷ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয় এবং পরিস্থিতি মোকাবেলায় যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য মুখ্যমন্ত্রী নির্দেশ দেন৷ পর্যালোচনা সভায় মুখ্যমন্ত্রী প্লাবনের ফলে ক্ষতিগ্রস্থদের সুরক্ষায় বিপর্যয় মোকাবেলায় নিযুক্ত কর্মী, জেলা প্রশাসন এবং পুলিশকে দিন-রাত প্রস্তুত থাকার নির্দেশ দেন৷ অতিরিক্ত নৌকা ইত্যাদির ব্যবস্থা করারও নির্দেশ দেন৷ এরপর মুখ্যসচিব ভি ডি ও কনফারেন্সর মাধ্যমে জেলা শাসকদের সঙ্গে পরিস্থিতি পর্যালোচনা করেন এবং দুর্গত পরিবারগুলিকে যথাযথ সাহায্যের নির্দেশ দেন৷
মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী মুখ্যসচিব, পুলিশের মহানির্দেশক এবং রাজস্ব দপ্তরের প্রধান সচিব সমস্ত জেলার পরিস্থিতির উপর সর্বদা নজর রেখে চলেছেন, যাতে ক্ষতিগ্রস্থ পরিবারগুলিকে তাদের পুনর্বাসনের জন্য যথাসময়ে ত্রাণ সাহায্য দেওয়া যায়৷ সদর মহকুমার খয়েরপুর এলাকায় হাওড়া নদীর ভাঙ্গণের ফলে ৫টি পরিবারের বাড়িঘর নদীগর্ভে চলে যায়৷ এই পরিবারগুলি ও নিকটবর্তী আরও ৮টি পরিবারকে সরিয়ে নিয়ে নিকটবর্তী চাঁদপুর অক্ষয় কুমার স্মৃতি বিদ্যালয়ে আপাততঃ আশ্রয় দেওয়া হয়েছে৷ আগরতলা শহর ও শহরতলিতে এ পর্যন্ত মোট ৮টি শিবির খোলা হয়েছে যার মধ্যে ৫৬৭ টি পরিবারকে আশ্রয় দেওয়া হয়েছে৷ মহকুমা প্রশাসনের তরফ থেকে ত্রাণ শিবিরগুলিতে আশ্রয়গ্রহণকারীদের্ জন্য খাদ্য, পানীয়জল, শিশুদের জন্য দুধের ব্যবস্থা করা হয়েছে৷ বিদ্যুৎ দপ্তরকে বলা হয়েছে শিবিরগুলিতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখতে৷ স্বাস্থ্য দপ্তর থেকে ত্রাণ শিবিরগুলি পরিদর্শনের ব্যবস্থা করা হয়েছে৷ শিবিরগুলিতে পুলিশ প্রহরায় ব্যবস্থা করতে বলা হয়েছে৷ সদর মহকুমায় প্রায় ১০০০ পরিবার ক্ষতিগ্রস্থ হয়েছে৷ আগরতলার প্রগতি সুকল সংলগ্ণ এলাকায় কাটাখালে জলে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে৷ সরকারী নিয়ম অনুযায়ী তার পরিবারকে সাহায্য করা হবে৷খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত ত্রিশাবাড়ী ও কল্যাণপুর এলাকায় ৩০টি পরিবারের বাড়িঘর জলমগ্ণ হয়৷ মহকুমা প্রশাসন থেকে দুর্গত পরিবারগুলিকে ত্রাণ বিতরণের ব্যবস্থা করা হয়েছে৷ আজ রাজস্ব দপ্তর থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সংবাদ জানানো হয়েছে৷ এদিকে, দক্ষিণ চড়িলামের বিভিন্ন এলাকায় প্লাবিত এলাকার জনগণ অভিযোগ করেছেন তাদেরকে প্রশাসনের তরফ থেকে তেমন কোন সহায়তা করা হচ্ছে না৷ এমনকি সোমবার দুপুর পর্যন্ত ত্রাণ শিবিরে কোন আধিকারীক পৌঁছায়নি৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top