News Flash

  • Home
  • Uncategorized
  • হিলারি দুর্নীতি করেননি, ই-মেল বিতর্কে ক্লিনচিট দিল এফবিআই
Image

হিলারি দুর্নীতি করেননি, ই-মেল বিতর্কে ক্লিনচিট দিল এফবিআই

fbiওয়াশিংটন, ৭ নভেম্বর (হি.স.): মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রাক্কালে বড় স্বস্তি পেলেন ডেমোক্রাট প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিন্টন| ই-মেল বিতর্কে হিলারি ক্লিন্টনকে ক্লিনচিট দিয়েছে এফবিআই| হিলারির সহযোগী অ্যান্টনি ওয়নারের ই-মেল পরীক্ষা করে এফবিআই ডিরেক্টর জেমস কমি জানিয়ে দিলেন, কোনও অপরাধের প্রমাণ মেলেনি| তাই হিলারির বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের করা হবে না|
মার্কিন বিদেশসচিব থাকাকালীন সরকারি সার্ভারের বদলে নিজের ব্যক্তিগত সার্ভার ব্যবহার করতেন হিলারি ক্লিন্টন| ২০১২ সালে বিদেশসচিব পদে ইস্তফা দেন হিলারি| ২০১৫ সালের মার্চ মাসে তাঁর ই-মেল অনিয়ম প্রকাশে আসে| তখন প্রাথমিকভাবে তদন্ত করে এফবিআই জানিয়ে দেয়, হিলারি নিয়ম বিরুদ্ধ কাজ করলেও, কোনও দুর্নীতি বা অপরাধ করেননি| নির্বাচনের প্রাক্কালে হিলারির নতুন কয়েকটি ই-মেল-এর খোঁজ পায় এফবিআই| শুরু হয় তদন্ত| তদন্ত শেষে হিলারিকে ক্লিনচিট দিয়ে এফবিআই জানিয়ে দিল, হিলারি কোনও দুর্নীতি করেননি|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top