ওয়াশিংটন, ৭ নভেম্বর (হি.স.): মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রাক্কালে বড় স্বস্তি পেলেন ডেমোক্রাট প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিন্টন| ই-মেল বিতর্কে হিলারি ক্লিন্টনকে ক্লিনচিট দিয়েছে এফবিআই| হিলারির সহযোগী অ্যান্টনি ওয়নারের ই-মেল পরীক্ষা করে এফবিআই ডিরেক্টর জেমস কমি জানিয়ে দিলেন, কোনও অপরাধের প্রমাণ মেলেনি| তাই হিলারির বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের করা হবে না|
মার্কিন বিদেশসচিব থাকাকালীন সরকারি সার্ভারের বদলে নিজের ব্যক্তিগত সার্ভার ব্যবহার করতেন হিলারি ক্লিন্টন| ২০১২ সালে বিদেশসচিব পদে ইস্তফা দেন হিলারি| ২০১৫ সালের মার্চ মাসে তাঁর ই-মেল অনিয়ম প্রকাশে আসে| তখন প্রাথমিকভাবে তদন্ত করে এফবিআই জানিয়ে দেয়, হিলারি নিয়ম বিরুদ্ধ কাজ করলেও, কোনও দুর্নীতি বা অপরাধ করেননি| নির্বাচনের প্রাক্কালে হিলারির নতুন কয়েকটি ই-মেল-এর খোঁজ পায় এফবিআই| শুরু হয় তদন্ত| তদন্ত শেষে হিলারিকে ক্লিনচিট দিয়ে এফবিআই জানিয়ে দিল, হিলারি কোনও দুর্নীতি করেননি|
হিলারি দুর্নীতি করেননি, ই-মেল বিতর্কে ক্লিনচিট দিল এফবিআই
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















