News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতের মাটিতে ফের হামলার ছক কষছে জঙ্গি গোষ্ঠী লস্কর, সুত্রের খবর
Image

ভারতের মাটিতে ফের হামলার ছক কষছে জঙ্গি গোষ্ঠী লস্কর, সুত্রের খবর

terroistনয়াদিল্লি, ৭ নভেম্বর (হি.স.) : ফের ভারতের মাটিতে একাধিক হামলা করা ছক কষছে জঙ্গি গোষ্ঠী লস্কর| এই পরিকল্পনা বাস্তবায়িত করতে নদীপথে ভারতে জঙ্গি অনুপ্রবেশ করানোর কথা ভাবছে লস্কর প্রধান হাফিজ সৈয়দ| জম্মু-কাশ্মীরের একাধিক নদী এই অনুপ্রবেশের জন্য ব্যবহার করা হবে| এমনই খবর পাওয়া গিয়েছে গোয়েন্দা সূত্রে| এই সূত্রের খবর যদি সত্যি হয় তাহলে ভারতে একটা বড় ধরণের নাশকতার পরিকল্পনা করেছে লস্কর প্রধান| জানা গিয়েছে, কমপক্ষে আট থেকে নয় জঙ্গিকে যুক্ত করা হয়েছে এই অপারেশনের জন্য| এর পিছনে পাক সেনাবাহিনীর মদত রয়েছে বলেও জানা গিয়েছে সেই সূত্র মারফত|
সূত্রের এই খবরকে সত্যি ধরে নিয়েই সাবধানতা অবলম্বন করা শুরু করে দিয়েছে বিএসএফ| সীমান্তে বাড়ানো হয়েছে নিরাপত্তা| সীমান্ত লাগোয়া নদী তীরবর্তী এলাকায় মোতায়েন করা হয়েছে সেনা| শুধুমাত্র নদী উপকূল নয়, সীমান্তের জঙ্গলগুলিতেও চালানো হচ্ছে কড়া নজরদারি|

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top