News Flash

  • Home
  • Uncategorized
  • ফারহানের সঙ্গে সম্পর্কে নিয়ে মুখ খুললেন শ্রদ্ধা কাপুর
Image

ফারহানের সঙ্গে সম্পর্কে নিয়ে মুখ খুললেন শ্রদ্ধা কাপুর

sharaddha-kaporমুম্বই, ৭ নভেম্বর (হি.স.) : বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল ফারহান আখতারের সঙ্গে নাকি চুটিয়ে প্রেম করছেন শ্রদ্ধা কাপুর | সেই প্রসঙ্গে সম্প্রতি একটি সাক্ষাত্কারে মুখ খুললেন শ্রদ্ধা|
তিনি জানিয়েছেন, এই ধরনের খবরের প্রভাব পড়ে আমার উপর| কিন্তু আমার বাবা মা আমাকে সান্ত্বনা দেন| বলেন, এগুলো জীবনের অংশ| আমি সিঙ্গল| আর তা নিয়ে আমি খুব খুশি| এখন আমি ছবিতেই রোম্যান্স করছি| আমি জানি না, এইসব কথা কোথা থেকে ওঠে| যখন কোনও আর্টিকেলের হেডলাইনে এই লিঙ্ক-আপ সম্পর্কিত খবর আসে, সেগুলো খুব দুঃখজনক|
স্ত্রী অধুনা আখতারের সঙ্গে ডিভোর্স হওয়ার পর, প্রথমে অদিতি রাও হায়দারি, তারপর কল্কি কোচলিনের সঙ্গে ফারহান আখতারের সম্পর্ক তৈরি হওয়ার গুজব রটে| তারপর সেই লিস্টে যোগ হন শ্রদ্ধা| শোনা যায়, রক অন ২-এর শুটিং চলাকালীন নাকি শ্রদ্ধার সঙ্গে একটা সম্পর্ক তৈরি হয় ফারহানের| তবে শ্রদ্ধা জানান, যা রটছে তা পুরোটাই গুজব| যা ইচ্ছে তাই লেখার কোনও মানেই হয় না| মানুষের অনুভূতির কথা মাথায় রেখে তবেই লেখা উচিত| সবকিছুর একটা সীমা থাকা উচিত|
ফারহান আখতারের সঙ্গে লিঙ্ক আপের কথা প্রচার হওয়ার আগে আদিত্য রয় কাপুরের সঙ্গে সম্পর্ক ছিল শ্রদ্ধা কাপুরের| কিন্তু সেই সম্পর্ক ভেঙে যায়| তারপরই ফারহানের সঙ্গে নাম জ়ডায় শ্রদ্ধার| সম্প্রতি এক অভিনেতার সঙ্গে নাম জড়িয়েছে শ্রদ্ধার| তিনি হাফ গার্লফ্রেন্ডে শ্রদ্ধার কো-স্টার| নাম বিক্রান্ত ম্যাসে| শ্রদ্ধার বাড়িতে নাকি তাঁকে প্রায়ই দেখা যাচ্ছে| একান্তে সময় কাটাচ্ছেন তাঁরা| ১১ নভেম্বর রিলিজ করছে শ্রদ্ধা কাপুর অভিনীত ছবি রক অন ২| ছবিতে শ্রদ্ধার সঙ্গে আছেন ফারহান আখতার, অর্জুন রামপাল, পূরব কোহলি, শশাঙ্ক অরোরা ও প্রাচী দেশাই|

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top