মুম্বই, ৭ নভেম্বর (হি.স.): প্রয়াত হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেত্রী জয়ন্তীবেন মেহতা| মধ্যরাত (সোমবার) ১.৩০ মিনিট নাগাদ নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি| মৃতু্যকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর| দীর্ঘদিন ধরেই রোগে ভুগছিলেন জয়ন্তীবেন মেহতা| প্রধানমন্ত্রীও শোক জানিয়েছেন জয়ন্তীবেনের মৃতু্যতে|
প্রথমে মুম্বই উত্তর, পরে মুম্বই দক্ষিণ সব মিলিয়ে তিনি তিনবার সাংসদ হয়েছিলেন| তার আগে মহারাষ্ট্রের বিধায়কও ছিলেন জয়ন্তীবেন| প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর সরকারে তিনি বিদু্যত্ দফতরের রাষ্ট্রমন্ত্রী ছিলেন| জরুরি অবস্থার সময় তিনি ১৯ মাস জেল খেটেছিলেন| তাঁর মৃতু্যর খবর ছড়িয়ে পড়তেই সোমবার সকালে হাসপাতালে ও তাঁর বাড়িতে হাজির হয়েছিলেন বিজেপি নেতৃত্ব| শোকবার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন, ‘জয়ন্তীবেন মেহতার প্রয়াণে শোকাহত| তাঁর পরিবারের প্রতি সমবেদনা|’
প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জয়ন্তীবেন মেহতা, শোকাহত প্রধানমন্ত্রী
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















