পাটনা, ৭ নভেম্বর (হি.স.): অন্তিম দিনে ছট পুজো দিয়ে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল বিহারের দারভাঙ্গা জেলায়| সোমবার ভোরে সূর্য বন্দনা করে ফিরছিলেন ৬ জন মহিলা| দারভাঙ্গা জেলার রামভদ্রপুর স্টেশনের কাছে রেললাইন পার হচ্ছিলেন তাঁরা| কুয়াশার কারণে তাঁরা সম্ভবত ট্রেন দেখতে পাননি| মুহুর্তে তাঁদের উপর দিয়ে চলে যায় স্বতন্ত্রতা সেনানী এক্সপ্রেস| ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান ৬ জন মহিলা| মর্মান্তিক দুর্ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে|
অন্যদিকে, ছট উত্সব মর্মান্তিক হল বিহারের মুজফফরপুর জেলায়| সোমবার ভোরে সূর্য পুজোর স্নান করতে গিয়েছিল পাঁচ শিশু| আচমকা জলাশয়ে তলিয়ে যায় তাঁরা| জলে ডুবে মৃতু্য হয় পাঁচ শিশুর| ছট পুজোর অন্তিম দিনে এই দুই মর্মান্তিক ঘটনা বিষাদের সুর বয়ে আনল বিহারে|
ছট পুজো : দারভাঙ্গায় ট্রেনের ধাক্কায় মৃত ৬ মহিলা, মুজফফরপুরে জলে ডুবে মৃত ৫ শিশু
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















