News Flash

  • Home
  • Uncategorized
  • ছট পুজো : দারভাঙ্গায় ট্রেনের ধাক্কায় মৃত ৬ মহিলা, মুজফফরপুরে জলে ডুবে মৃত ৫ শিশু
Image

ছট পুজো : দারভাঙ্গায় ট্রেনের ধাক্কায় মৃত ৬ মহিলা, মুজফফরপুরে জলে ডুবে মৃত ৫ শিশু

mapbiharপাটনা, ৭ নভেম্বর (হি.স.): অন্তিম দিনে ছট পুজো দিয়ে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল বিহারের দারভাঙ্গা জেলায়| সোমবার ভোরে সূর‌্য বন্দনা করে ফিরছিলেন ৬ জন মহিলা| দারভাঙ্গা জেলার রামভদ্রপুর স্টেশনের কাছে রেললাইন পার হচ্ছিলেন তাঁরা| কুয়াশার কারণে তাঁরা সম্ভবত ট্রেন দেখতে পাননি| মুহুর্তে তাঁদের উপর দিয়ে চলে যায় স্বতন্ত্রতা সেনানী এক্সপ্রেস| ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান ৬ জন মহিলা| মর্মান্তিক দুর্ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে|
অন্যদিকে, ছট উত্সব মর্মান্তিক হল বিহারের মুজফফরপুর জেলায়| সোমবার ভোরে সূর‌্য পুজোর স্নান করতে গিয়েছিল পাঁচ শিশু| আচমকা জলাশয়ে তলিয়ে যায় তাঁরা| জলে ডুবে মৃতু্য হয় পাঁচ শিশুর| ছট পুজোর অন্তিম দিনে এই দুই মর্মান্তিক ঘটনা বিষাদের সুর বয়ে আনল বিহারে|

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top