News Flash

  • Home
  • Uncategorized
  • চুরির ঘটনা ঘিরে তারাপুর বর্ডার হাটে তীব্র উত্তেজনা
Image

চুরির ঘটনা ঘিরে তারাপুর বর্ডার হাটে তীব্র উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি, কমলাসাগর, ৬ নভেম্বর৷৷ কমলসাগর তারাপুর সীমান্ত হাটে চুরির ঘটনা নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে হাটে৷ খবর সূত্রে জানা গেছে, বাংলাদেশের সীমানায় বাংলাদেশ বিজিবি পাহারা থাকা সত্ত্বেও বাংলাদেশ থেকে হাটে চুরের দল ঢুকে পড়ে৷  দেখা যায় ভারতীয় সীমানায় বিএসএফ খুব সতর্কতা অবলম্বন করে এবং দায়িত্বতার সহিত লোকেদের হাটে ঢুকতে দেওয়া  হয়৷ তাদের প্রত্যেকে ২০টাকা ফ্রি দিয়ে  হাটে যেতে হয়৷ কিন্তু বাংলাদেশের দিকটা তেমন সতর্কতা নেই হাটের লোকদের কাছ থেকে জানা যায়৷  বাংলাদেশের গার্ড পুলিশেরা চুরে দলকে প্রস্রয় দিয়ে যাচ্ছে৷ তারা কোনো রকম ভূমিকা নিচ্ছে না৷ প্রত্যেক দিন হাটবারে ভারতীয় দোকান থেকে চুরি করে পণ্য সামগ্রী নিয়ে যাচ্ছে৷ ভারতীয় দোকানের লোকেরা চুরকে ধরে বাংলাদেশ পুলিশের কাছে দিলে পুলিশ তাদের ছেড়ে দেয়৷ আজ ঠিক সে রকম ঘটনা ঘটল কমলসাগর তারাপুর হাটে৷ ভারতীয় দোকান থেকে কসমেটিক জিনিস চুরি করে  নিয়ে যায় সেলিম নামে বাংলাদেশের এক চোর৷ এই চুরির ঘটনা নিয়ে দুই দেশের লোকেদের মধ্যে হাতাহাতি ও ধাক্কাধাক্কি শুরু হয়৷ ঘটনাস্থলে বিএসএফ ও মধুপুর ফাঁড়ি থানার পুলিশ ছুটে যায়৷  এবং দুইদেশের লোকদের নিয়ে আলোচনা করে পরিস্থিতি সামাল দেয়৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top