News Flash

  • Home
  • Uncategorized
  • কেন্দ্র সরকারের নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেল এনডিডিভি ইন্ডিয়া
Image

কেন্দ্র সরকারের নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেল এনডিডিভি ইন্ডিয়া

supreme courtনয়াদিল্লি, ৭ নভেম্বর (হি.স.) : কেন্দ্র সরকারের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেল এনডিটিভি ইন্ডিয়া| তাদের হিন্দি সম্প্রচারকে একদিনের জন্য ব্যান করার কেন্দ্রীয় সরকারের নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে সোমবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল এনডিটিভি ইন্ডিয়া| এদিন সুপ্রিম কোর্টের কাছে একটি রিট পিটিশন দাখিল করে কর্তৃপক্ষ জানতে চেয়েছে, কেন্দ্রীয় সরকারের তরফে তাদের হিন্দি চ্যানেল বন্ধ করার নির্দেশিকায় কোনও সাংবিধানিক বৈধতা রয়েছে কি না |
পঠানকোট হামলার সময় তাদের সম্প্রচারে জাতীয় নিরাপত্তা বিপন্ন হয়ে পড়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল, নিরাপত্তাবাহিনীর জঙ্গি দমন অভিযানের গুরুত্বপূর্ণ খবর সন্ত্রাসবাদীরা জেনে েফলতে পারত, এহেন কারণ দেখিয়ে, কেন্দ্রীয় সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রক আগামী ৯ নভেম্বর ০০.০১ ঘণ্টা থেকে ১০ নভেম্বর ০০.০১ ঘণ্টা পর‌্যন্ত ইন্ডিয়া সম্প্রচারের উপর নিষেধাজ্ঞা জারি করেছে|
এনডিটিভিকর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটে জানিয়েছে, ৯ নভেম্বর চ্যানেল বন্ধ করা নিয়ে কেন্দ্রীয় সরকারকে চ্যালেঞ্জ করছে তারা| কারণ হিসেবে তারা জানিয়েছে, পাঠানকোট সম্পর্কিত একই খবর অন্য টেলিভিশন ও সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল|
এদিকে চ্যানেল বন্ধ করার নির্দেশিকাকে তীব্র কটাক্ষ করা হয়েছে বেশকিছু সাংবাদিক, এডিটর এবং প্রেস কাউন্সিলের তরফে| তাদের তরফে জানানো হয়েছে ১৯৭০ সালে জরুরি পরিস্থিতির সময়েও এভাবে প্রেসের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়েছিল|

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top