News Flash

  • Home
  • Uncategorized
  • কর্মচারীর স্ত্রীর শ্লীলতাহানি, গ্রেপ্তার হয়নি ব্যবসায়ী, ক্ষোভ
Image

কর্মচারীর স্ত্রীর শ্লীলতাহানি, গ্রেপ্তার হয়নি ব্যবসায়ী, ক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ নভেম্বর৷৷ এক মহিলাকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনায় অভিযুক্ত জিবি বাজারের ব্যবসায়ী রাকেশ রায়চৌধুরীকে অবিলম্বে গ্রেপ্তারের পাশাপাশি অভিযোগকারিণীর নিরাপত্তা ব্যবস্থা করার দাবিতে রবিবার পূর্ব মহিলা থানায় ডেপুটেশান প্রদান করল ৬ আগরতলার বিজেপির মহিলা মোর্চা৷
রাজধানীর জিবি বাজার এলাকার ব্যবসায়ী রাকেশ রায়চৌধুরী তার দোকানের এক কর্মচারীর স্ত্রীকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনায় বর্তমানে গোটা জিবি এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে৷ জানা গেছে, ওই ব্যবসায়ী সংশ্লিষ্ট কর্মচারীকে নিজ দোকান ও বাড়ির কাজে ব্যস্ত রেখে সম্প্রতি ওই কর্মচারীর বাড়িতে গিয়ে তার স্ত্রী শ্লীলতাহানির চেষ্টা করে৷ যদিও ওই মহিলার বাধাদানের ফলে ওই ব্যবসায়ী কুকর্ম করতে পারেনি৷ পরে এব্যাপারে পূর্ব থানায় একটি মামলাও হয়৷ কিন্তু আজ পর্যন্তপুলিশ অভিযুক্ত ব্যবসায়ীকে গ্রেপ্তার করেনি৷ তা না করায় অবিলম্বে অভিযুক্ত ব্যবসায়ী রাকেশ রায় চৌধুরীকে গ্রেপ্তারের পাশাপাশি অভিযোগকারিণী মহিলার নিরাপত্তার দাবিতে রবিবার ৬ আগরতলার বিজেপি মহিলা মোর্চা পূর্ব মহিলা থানায় ডেপুটেশান প্রদান করেছে৷ সে কথাই জানালেন বিজেপির মহিলা মোর্চার রাজ্য সম্পাদিকা দীপা ভট্টাচার্য৷ মহিলা মোর্চার সদস্যাদের একটি প্রতিনিধি দল এদিন পূর্ব মহিলা থানার ওসি সীমা বিশ্বাসের সঙ্গে দেখা করে তাদের দাবি সনদ তুলে দিয়ে আসেন৷ এখন দেখা যাক সংশ্লিষ্ট ঘটনায় অভিযুক্ত ব্যবসায়ী রাকেশ রায় চৌধুরীকে পুলিশ গ্রেপ্তার করে কিনা৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top