মাদ্রিদ, ৭ নভেম্বর (হি.স.) : আগামী পাঁচ বছর রিয়াল মাদ্রিদেই খেলবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো | এরজন্য সোমবারই নতুন চুক্তি সই করেছেন পর্তুগাল এই মহাতারকা| ফলে আগামী ২০২১ সাল পর্যন্ত মাদ্রিদেই থাকছেন সি আর সেভেন | রোনাল্ডোর সঙ্গে রিয়ালের ২০১৮ পর্যন্ত চুক্তি ছিল| তিনি আরও তিন বছর এই ক্লাবেই থাকার সিদ্ধান্ত নিলেন| চুক্তি অনুযায়ী ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত রিয়ালে থাকবেন রোনাল্ডো| ফলে ৩৬ বছর বয়সে স্পেনের এই দলটি থেকেই অবসর নেবেন রোনাল্ডো |
রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার দুপুর দেড়টায় স্যান্তিয়াগো বার্নাবু্য স্টেডিয়ামের প্রেসিডেন্সিয়াল বক্সে সরকারিভাবে নতুন চুক্তিতে সই কেরন রোনাল্ডো| রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজও সেখানে হাজির ছিলেন | এই চুক্তির ফলে সি আর সেভেনই রিয়ালের সর্বাধিক পারিশ্রমিক পাওয়া ফুটবলার|
সম্প্রতি গ্যারেথ বেল, লুকা মডরিচ ও টনি ক্রুজ রিয়াল মাদ্রিদে চুক্তি বাড়িয়েছেন| বেল আরও ৬ বছর রিয়ালে থাকছেন| নতুন চুক্তি অনুযায়ী, এখন থেকে প্রতি সপ্তাহে ৭.৫০ লক্ষ মার্কিন ডলার বেতন পাবেন বেল| যা এই চুক্তির আগে রোনাল্ডোর থেকে বেশি ছিল| তবে এদিনর চুক্তির পর রোনাল্ডোই থাকছেন রিয়ালের সর্বাধিক পারিশ্রমিক পাওয়া ফুটবলার|
প্রসঙ্গত, রিয়ালের ম্যানেজার জিনেদিন জিদান ২০০৬ সালে এই ক্লাব থেকেই অবসর নিয়েছিলেন| তিনি চাইছেন রোনাল্ডোও এখান থেকেই অবসর নিন| জিদানের বক্তব্য, রোনাল্ডোও চাইছেন রিয়াল থেকে অবসর নিতে| সেই কারণেই তাঁর চুক্তি বাড়ায় সবাই খুশি|
আগামী পাঁচ বছর রিয়াল মাদ্রিদেই খেলবেন রোনাল্ডো
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















