News Flash

  • Home
  • Uncategorized
  • আগামী পাঁচ বছর রিয়াল মাদ্রিদেই খেলবেন রোনাল্ডো
Image

আগামী পাঁচ বছর রিয়াল মাদ্রিদেই খেলবেন রোনাল্ডো

ronaldoমাদ্রিদ, ৭ নভেম্বর (হি.স.) : আগামী পাঁচ বছর রিয়াল মাদ্রিদেই খেলবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো | এরজন্য সোমবারই নতুন চুক্তি সই করেছেন পর্তুগাল এই মহাতারকা| ফলে আগামী ২০২১ সাল পর‌্যন্ত মাদ্রিদেই থাকছেন সি আর সেভেন | রোনাল্ডোর সঙ্গে রিয়ালের ২০১৮ পর‌্যন্ত চুক্তি ছিল| তিনি আরও তিন বছর এই ক্লাবেই থাকার সিদ্ধান্ত নিলেন| চুক্তি অনুযায়ী ২০২১ সালের ৩০ জুন পর‌্যন্ত রিয়ালে থাকবেন রোনাল্ডো| ফলে ৩৬ বছর বয়সে স্পেনের এই দলটি থেকেই অবসর নেবেন রোনাল্ডো |
রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার দুপুর দেড়টায় স্যান্তিয়াগো বার্নাবু্য স্টেডিয়ামের প্রেসিডেন্সিয়াল বক্সে সরকারিভাবে নতুন চুক্তিতে সই কেরন রোনাল্ডো| রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজও সেখানে হাজির ছিলেন | এই চুক্তির ফলে সি আর সেভেনই রিয়ালের সর্বাধিক পারিশ্রমিক পাওয়া ফুটবলার|
সম্প্রতি গ্যারেথ বেল, লুকা মডরিচ ও টনি ক্রুজ রিয়াল মাদ্রিদে চুক্তি বাড়িয়েছেন| বেল আরও ৬ বছর রিয়ালে থাকছেন| নতুন চুক্তি অনুযায়ী, এখন থেকে প্রতি সপ্তাহে ৭.৫০ লক্ষ মার্কিন ডলার বেতন পাবেন বেল| যা এই চুক্তির আগে রোনাল্ডোর থেকে বেশি ছিল| তবে এদিনর চুক্তির পর রোনাল্ডোই থাকছেন রিয়ালের সর্বাধিক পারিশ্রমিক পাওয়া ফুটবলার|
প্রসঙ্গত, রিয়ালের ম্যানেজার জিনেদিন জিদান ২০০৬ সালে এই ক্লাব থেকেই অবসর নিয়েছিলেন| তিনি চাইছেন রোনাল্ডোও এখান থেকেই অবসর নিন| জিদানের বক্তব্য, রোনাল্ডোও চাইছেন রিয়াল থেকে অবসর নিতে| সেই কারণেই তাঁর চুক্তি বাড়ায় সবাই খুশি|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top