ওয়াশিংটন, ৬ নভেম্বর (হি.স): মার্কিন গোয়েন্দাদের আশঙ্কা সত্যি প্রমাণিত করে প্রেসিডেন্ট নির্বাচনের দিন হামলার হুমকি দিল আই এস জঙ্গিরা। নির্বাচনের দিন হামলার হুমকি দিয়ে লেখা হয়েছে, ‘ভোটবাক্স গুঁড়িয়ে দেবে আই এস। রক্তের বন্যা বইবে।’ আই এস জঙ্গি সংগঠনের মিডিয়া সেন্টার ‘আল হায়াত’–এ ‘বিধর্মীদের নির্বাচন’ নামের সাত পাতার একটি নিবন্ধে এমন হুমকি দিয়েছে তারা। জানালেন নিরাপত্তা নিয়ে বেসরকারি নজরদারি সংস্থা সাইটের প্রধান আধিকারিক রিটা ক্যাটজ।
নিবন্ধে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী মুসলিদের ভোটদান থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে, ‘রিপাবলিকান এবং ডেমোক্র্যাটসদের মধ্যে বিশেষ পার্থক্য নেই। দু’পক্ষই ইসলাম বিরোধী নীতিতে বিশ্বাসী। হিলারি ক্লিন্টন এবং ডোনাল্ড ট্রাম্প— দু’জনই মুসলিম বিদ্বেষী।’ ‘ভোটবাক্স গুঁড়িয়ে দেবে আই এস। রক্তের বন্যা বইবে।’
নির্বাচনের দিন আল কায়দা জঙ্গিরা হামলা চালাতে পারে বলে আগেই সতর্ক করেছিল মার্কিন গোয়েন্দা সংস্থা এফ বি আই। নিউ ইয়র্ক, টেক্সাস এবং ভার্জিনিয়ায় হামলার আশঙ্কা করছেন তাঁরা। এলাকাবাসীকে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছেন।-
প্রেসিডেন্ট নির্বাচনের দিন আমেকিয়ায় হামলার হুমকি আইএস-এর
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















