শ্রীনগর, ৬ নভেম্বর (হি.স.) : সীমান্তে পাকিস্থানের যুদ্ধবিরতি লঙ্ঘন আব্যহত । রবিবার নিয়ন্ত্রণ রেখায় পাক সেনার গুলিতে শহিদ এক জওয়ান।এদিন পুঞ্চ জেলার কৃষ্ণাঘাটি সেক্টরে ফের অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করে পাক সেনা।সকাল সাতটা থেকে সালোত্রি ও সাগরার সেনা ছাউনি লক্ষ্য করে গোলা গুলি ছুঁড়তে শুরু করে। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাও। দু’পক্ষের মধ্যে গুলি বিনিময় চলাকালীন শহিদ হন এক ভারতীয় সেনা। আহত এক এলাকাবাসী।পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ভারতীয় সেনাও পাক হামলার যথাযোগ্য জবাব দিয়েছে। গুলি বিনিময় চলছে বলে জানা গেছে।
উল্লেখ্য, মাত্র দুদিন বিরতির পর ফের পাকিস্তান বিনা প্ররোচনায় যুদ্ধবিরতি লঙ্ঘন করল। গত ২৮ সেপ্টেম্বর রাতে ভারতীয় সেনার সার্জিক্যাল স্ট্রাইকের পর নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমান্তে পাকিস্তানের যুদ্ধবিরতি লঙ্ঘন নিয়মিত হয়ে দাঁড়িয়েছে। গত দুই সপ্তাহে নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমান্তে গুলি চালনার ঘটনায় ৮ জওয়ানের মৃত্যু হয়েছে। গত সপ্তাহে পাকিস্তানের গুলিতে আট নিরীহ মানুষের মৃত্যু হয়েছে।-
নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধবিরতি লঙ্ঘন আব্যহত, পাক সেনার গুলিতে শহিদ এক জওয়ান
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















