News Flash

  • Home
  • Uncategorized
  • ধর্মনিরপেক্ষতা অক্ষুন্ন রাখতে বিজেপি বিরোধী মঞ্চে কংগ্রেস থাকলে আপত্তি নেই তৃণমূলের
Image

ধর্মনিরপেক্ষতা অক্ষুন্ন রাখতে বিজেপি বিরোধী মঞ্চে কংগ্রেস থাকলে আপত্তি নেই তৃণমূলের

tmcনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ নভেম্বর৷৷ ঝেড়ে কাশলেন না, তবে বিজেপি বিরোধী মঞ্চ গড়ে তুলতে কংগ্রেসের সাথে হাত মেলানো হতে পারে ইঙ্গিত দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায়ের সেনাপতি মুকুল রায়৷ আত্মঘাতি সেনাকর্মীর শেষকৃত্যে একমঞ্চে কংগ্রেস ও তৃণমূলকে দেখে জাতীয় রাজনীতিতে বিজেপি বিরোধী নয়া সমীকরণের আঁচ পাওয়া গিয়েছিল৷ এবিষয়ে শনিবার আগরতলায় দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে মুকুলবাবু স্পষ্ট করে দেন, ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষ চরিত্র অক্ষত রাখতে যে দল এগিয়ে আসবে তার পাশে দাঁড়াবে তৃণমূল৷ ২০১৯ লোকসভা নির্বাচনের এখনো প্রায় আড়াই বছর সময় বাকি থাকলেও তৃণমূলনেত্রী মমতা বন্দোপাধ্যায় যে ইতিমধ্যেই সক্রিয় হয়ে উঠেছেন সেটাও এদিন মুকুলবাবুর বক্তব্যে অনেকটা স্পষ্ট৷
[vsw id=”f4h6BFc2ciY” source=”youtube” width=”425″ height=”344″ autoplay=”yes”]বিজেপি’র সাথে কোন আপোষ করা হবে না, তা একপ্রকার দ্ব্যর্থহীন ভাষায় জানিয়েছেন তৃণমূল নেত্রীর সেনাপতি৷ নর্থ ইস্ট ডেমোক্র্যাটিক এলায়েন্স (নেডা)’র কনভেনার হেমন্ত বিশ্ব শর্মা তৃণমূলকে সহযোগী হওয়ার প্রস্তাব দিলে তা গ্রহণ করা হবে কিনা প্রশ্ণের জবাবে, মুকুমলবাবু বলেন, তৃণমূল কংগ্রেস ধর্মনিরপেক্ষ দল৷ ধর্মনিরপেক্ষতার প্রশ্ণে কোন আপোষ করা হবে না৷ ফলে, স্বাভাবিকভাবেই এধরনের প্রস্তাব আসার কোন সম্ভাবনা নেই৷ কিন্তু, যদি আসে তবে তা বিবেচনা করারও কোন সম্ভাবনা নেই সাফ জানান তিনি৷ ফলে, বিজেপি বিরোধী মঞ্চের দিকেই তৃণমূলের নজর তা একপ্রকার স্পষ্ট হয়ে যায়৷
সেখানেই প্রশ্ণ উঠেছে এই মঞ্চে তৃণমূলের সহযোগী দল হিসেবে কারা থাকবে৷ তাতে, পুরনো বন্ধু কংগ্রেসের সাথেই কি মিলতে চলেছে তৃণমূল? সে বিষয়ে মুকুলবাবুর বক্তব্য, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার ক্ষেত্রে, বৈচিত্রের মধ্যে ঐক্য বজায় রাখার প্রশ্ণে সবাই একসাথে দাঁড়াতে চাইলে সেটাই হোক চাইছে তৃণমূল৷ এবিষয়ে মমতা বন্দোপাধ্যায় আগেও সক্রিয় ভূমিকা নিয়েছেন, এখনও নেবেন৷ সেক্ষেত্রে যেকোন দলই হতে পারে৷ মুকুলবাবুর বক্তব্য, যারাই বৈচিত্রের মধ্যে ঐক্যকে, ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ চরিত্রকে অক্ষত রাখতে চাইছে, সবাইকে বলব এগিয়ে আসুন৷ মমতা বন্দোপাধ্যায় যা সক্রিয় ভূমিকা নেওয়া দরকার তা গ্রহণ করবে৷ তাতে, আগামী লোকসভা নির্বাচনের আগে বিজেপিকে আটকাতে কংগ্রেস-তৃণমূল আবারও এক হতে চলেছে অবিশ্বাস্য বলে মনে করছে রাজনৈতিক মহল৷
এদিকে, মুকুলবাবু এদিন রাজ্যে দুটি আসনে উপনির্বাচনে সমস্ত ভোটাররা যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন তা সুনিশ্চিত করার জন্য নির্বাচন কমিশন প্রতি আবেদন জানিয়েছেন৷ তবে, ভোটের দিন শাসক দল বলপূর্বক ভোটারদের ভোটাধিকার প্রয়োগ করতে না দিলে তৃণমূল কংগ্রেসও প্রতিরোধ গড়ে তুলবে বলে তিনি হুশিয়ারী দিয়েছেন৷ তাঁর মতে, এরাজ্যে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করতে পারেন না৷ সেজন্যই দীর্ঘ ২৩ বছর একটানা সিপিএম ক্ষমতায় রয়েছে৷ তিনি জানান, উপ-নির্বাচনে দুটি আসনে প্রতিটি বুথে তৃণমূলের কর্মীরা থাকবেন৷ শাসক দল জোর খাটালে প্রয়োজনে রাস্তায় নেমে সরাসরি হাতাহাতিও হবে৷ কারণ, সিপিএম বলপূর্বক ভোটারদের ভোটাধিকার প্রয়োগ করতে না দিলে প্রতিরোধ গড়ে তুলা হবে মুকুলবাবু এদিন শাসকদলের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top