সাংহাই, ৬ নভেম্বর (হি.স): চিনে ঘন কুয়াশার বলি চার । রবিবার একসঙ্গে বেশ কয়েকটি গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে চার জনের ।আহত অন্তত ৪০। সবচেয়ে বেশি সাংহাই এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা ঘটেছে। আহতদের পুডং, ঝোপু এবং শুগৌং শহরের হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এর মধ্যে ন’জনের অবস্থা আশঙ্কাজনক।
কুয়াশায় জেরবার ভারতের প্রতিবেশী দেশ চিনও।বায়ুদূষণের ফলে গত কয়েকদিন ধরে কুয়াশায় ঢেকে আছে চিনের বেশ কয়েকটি শহর। ঘন কুয়াশায় সামান্য দূরের জিনিসও দেখা যাচ্ছে না। আর সে কারণেই এই বিপত্তি।
এর মধ্যে রবিবার সাংহাই আবহাওয়া দফতর সকাল ৬ টা থেকে সর্বোচ্চ ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করেছে। বলা হয়েছে সকাল ৬ টা থেকে ছ’ঘণ্টা ২০০ মিটারেরও কম দেখা যাবে। গত কয়েকদিন ধরে বেজিং, তিয়ানজিন সহ চিনের সাতটি প্রদেশ আচ্ছন্ন হয়ে রয়েছে ঘন কুয়াশার চাদরে। প্রতিদিন বাড়ছে বায়ুদূষণের মাত্রা।

ঘন কুয়াশায় চিনে একাধিক দুর্ঘটনায় হত চার, আহত অন্তত ৪০
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















