News Flash

  • Home
  • Uncategorized
  • বড়জলায় উপ নির্বাচনে জোরদার ভোট প্রচার
Image

বড়জলায় উপ নির্বাচনে জোরদার ভোট প্রচার

cong-cpimনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ নভেম্বর৷৷ বড়জলা কেন্দ্রে উপ নির্বাচনের প্রচারে তেজি ভাব এনেছে বামফ্রন্ট সমর্থিত সিপিএম প্রার্থী৷ ঝুমু সরকারকে নিয়ে দলীয় কর্মী সমর্থকরা গোর্খাবস্তি এলাকায় বাড়ি বাড়ি প্রচার করলেন৷ এদিকে প্রচারে অংশ নিয়েছেন কংগ্রেস প্রার্থী রাজেন্দ্র কুমার দাসও৷ প্রচারে পিছিয়ে নেই বিজেপি ও তৃণমূল কংগ্রেস প্রার্থীও৷ এই কেন্দ্রটি কংগ্রেসের দখলে ছিল৷ এবারে বড়জলা কি কংগ্রেসের হাতেই থাকবে, এনিয়ে প্রশ্ণ রাজনৈতিক মহলে৷
হাতে আর মাত্র কয়েকটা দিন বাকি৷ ১৯ নভেম্বর বড়জলা বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচন৷ শুক্রবার দলীয় প্রাার্থী ঝুমু সরকারকে সঙ্গে নিয়ে বামফ্রন্টের কর্মী সমর্থকরা বড়জলা কেন্দ্রের গোর্খাবস্তি এলাকায় বাড়ি বাড়ি প্রচার করলেন৷ আর মানুষের ব্যাপক সাড়া পাওয়া গিয়েছে বলে বামফ্রন্ট প্রার্থী ঝুমু সরকার নিজ প্রতিক্রিয়ায় জানিয়েছেন৷ এদিন বামফ্রন্ট প্রার্থীকে সংশ্লিষ্ট এলাকার ভোটারদের পা ছুয়ে, হাত ধরে ভোট প্রার্থনা করতে দেখা গিয়েছে৷ ভোটারাও প্রার্থীকে ভোটদানের ব্যাপারে আশ্বাস দিয়েছেন বলে জানান ঝুমু সরকার৷
এদিকে, উপনির্বাচনের বড়জলা কেন্দ্রের দলীয় প্রার্থী রাজেন্দ্র কুমার দাসকে সঙ্গে নিয়ে এলাকায় বাড়ি বাড়ি প্রচার করলেন কংগ্রেস বিধায়ক গোপাল রায়৷
আগামী ১৯ নভেম্বর বড়জলা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন৷ এই উপ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দল বর্তমানে জোর প্রচারে ব্যস্ত৷ এর মধ্যে শুক্রবার দলীয় প্রার্থী রাজেন্দ্র কুমার দাসকে সঙ্গে নিয়ে বড়জলা এলাকায় বাড়ি বাড়ি প্রচারে গেলেন কংগ্রেস বিধায়ক গোপাল রায়৷ আর এই কেন্দ্র এবারও কংগ্রেসের দখলেই থাকবে বলে নিজ প্রতিক্রিয়ায় জানালেন বিধায়ক৷ আশাকাঙ্খী নিজের জয়ের ব্যাপারে কংগ্রেস প্রার্থী রাজেন্দ্র কুমার দাসও নিজ প্রতিক্রিয়ায় জানালেন এলাকার ভোটারদের স্বতস্ফুর্ত সাড়া পাওয়া যাচ্ছে৷
উল্লেখ্য এদিন বড়জলা কেন্দ্রের নতুন পল্লীতে কংগ্রেস প্রার্থীকে নিয়ে বাড়ি বাড়ি প্রচার চালানো হয়৷ বর্তমানে রাজ্যে কংগ্রেসের যে অবস্থা, তাতে এদিন কংগ্রেস প্রার্থীর বাড়ি বাড়ি প্রচারে যে সংখ্যক কর্মী সমর্থক শামিল হলেন তাতে কিন্তু মোটেও সন্তোষজনক নয়৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top