News Flash

  • Home
  • Uncategorized
  • দক্ষিণ জেলার ভঙ্গুর চিকিৎসা ব্যবস্থা খতিয়ে দেখলেন স্বাস্থ্যমন্ত্রী
Image

দক্ষিণ জেলার ভঙ্গুর চিকিৎসা ব্যবস্থা খতিয়ে দেখলেন স্বাস্থ্যমন্ত্রী

Healthনিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ৪ নভেম্বর৷৷  দক্ষিন জেলার ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে এবং বর্তমানে স্বাস্থ্য মন্ত্রী বাদল চৌধুরীর নির্বাচনী ক্ষেত্রে ম্যালেরিয়ার প্রাদুভাবের অবস্থা জানতে আজ বিলোনীয়া সার্কিট হাউসে জেলার ৫ বিধায়ক, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান পুর ও নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন, জেলা সভাধিপতি সি এম ও বিলোনীয়া ও শান্তির বাজারের এস ডি এম ও, জেলার সব এম ও আই সি এবং পূর্ত দপ্তরের আধিকারিকদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করলেন স্বাস্থ্য মন্ত্রী বাদল চৌধুরী৷ যেহেতু স্বাস্থ্য দপ্তর এবং স্বাস্থ্য  ব্যাবস্থা নিয়ে বৈঠক তাই বৈঠকে ছিলেন মিশন অধিকর্তা ডাক্তার শৈলেশ যাদব৷ স্বাস্থ্য সচিব ডাঃ রাকেশ সরোয়াল, স্বাস্থ্য অধিকর্তা ডাঃ জে কে দেববর্মা৷ মন্ত্রী জানান জেলার স্বাস্থ্য বিভাগের মনোয়নপত্র এবং পরিকাঠামো গত উন্নয়ন নিয়ে মূলত আলোচনা এবং  এই বিষয়ে বিভিন্ন নির্দেশ দেওয়া হয়েছে৷ জেলার নতুন করে আরো দুটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের মঞ্জুরী দেওয়া হয়েছে৷ একটি বিলোনীয়া ত্রিপুরা বাজারে এবং অপরটি সাব্রুমের মনুঘাটে৷ এছাড়া অতিদ্রুত কাজ শেষ করে রাজনগর ও শ্রীনগর সি এইচ সি এবং রাধানগর পি এইচ সি চালু করা৷ সাব্রুমে ১০০ বেডের মহকুমা হাসপাতালের কাজ শুরু করার নির্দেশ৷ মতাই, মুহরীপুর, বীরচন্দ্র মনু, বাইখোাড়া এবং মাইছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রকে এন এইচ এম এর আওতায় আনার কথা বলেন৷ মন্ত্রী নিদিষ্ট দিনের মধ্যে নিদিষ্ট কাজ সম্পন্ন করার কথা বলেন এবং যারা চাকরী করেন এবং বাইরে আবার ব্যাবসা করেন সেই সব ফার্মাসিষ্ট এবং টেকনেশিয়ানদের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়ার কথা বলেন৷ রাজ্যে ডাক্তার ঘাটতির কথা স্বীকার করেন এবং উপনির্বাচনের পরে স্টাফ নার্স, টেকনেশিয়ান সহ অন্যান্য কর্মী নিয়োগ করা হবে বলে জানান৷ একটি পরিসংখ্যান দিয়ে জানানো হয় গত ৬ মাসে বিলোনীয়া হাসপাতালে ভর্ত্তি ছিল প্রায় সাড়ে নয় হাজার রোগী এবং ওপিডি-তে পরিষেবা নেয় ৩৫৫৫৬ জন৷ যা সাব্রম এবং শান্তির বাজার জেলা হাসপাতাল থেকে অনেক বেশী৷ শান্তির বাজারে ভর্ত্তি ৪০০০ এবং ওপিডি ১৯৭৪৯, সাব্রুমে ৫৫০০ এবং ওপিডি ১০৫০০ জন৷ তবুও মুখ্যমন্ত্রী মানিক সরকার  জেলা সদরে জেলা হাসপাতাল না  গড়ে জেলা হাসপাতাল দিলেন শান্তির বাজারে৷ দীর্ঘ দুবছর হয়ে গেলে ও কোন উন্নয়ন হয়নি জেলা হাসপাতালের৷ আজ পরিকাঠামোগত উন্নয়ন দেখতে জেলা হাসপাতালে যান স্বাস্থ্য সচিব সহ অন্যান্যরা৷ আগামী ১৭ সালের মে মাসের মধ্যে সবকিছু চালু করার নির্দেশ দেন৷ লিফট থেকে ওটি সবকিছু চালু করার কথা বলেন৷ ম্যালেরিয়ায়  মৃত্যুর কথা স্বীকার করে মন্ত্রী বর্তমানে তা নিয়ন্ত্রনে রয়েছে বলে জানান৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top