News Flash

  • Home
  • Uncategorized
  • জিএসটি ঃ কেন্দ্র-রাজ্য স্বার্থ নিয়ে মতানৈক্য
Image

জিএসটি ঃ কেন্দ্র-রাজ্য স্বার্থ নিয়ে মতানৈক্য

gst-bill-copyনয়াদিল্লি, ৪ নভেম্বর৷৷ পণ্য পরিষেবা করের স্তর নির্ধারিত হলেও এই পদ্ধতি চালু করার ক্ষেত্রে কেন্দ্র-রাজ্যের মধ্যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতানৈক্য দেখা দিয়েছে৷ চারটি স্তরে সংগ্রহ করা হবে পণ্য পরিষেবা কর৷ এনিয়ে রাজ্যগুলি সম্মত৷ কিন্তু এই কর ব্যবস্থায় দ্বৈত নিয়ন্ত্রণ নিয়ে ঐক্যমত্যে আসা সম্ভব হয়নি জিএসটি কাউন্সিলের বৈঠকে৷ এছাড়াও ক্ষমতা নিয়ে চাপানোউতর বহাল রয়েছে কেন্দ্র-রাজ্যের মধ্যে৷ ফলে, জিএসটি কাউন্সিলের আজকের বৈঠক কার্যত নিষ্ফলা রয়েছে৷ তাই, আগামী ২০ নভেম্বর কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি রাজ্যগুলির অর্থমন্ত্রীদের সাথে রাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে বৈঠক করবেন৷ ঐ বৈঠকের নির্যাস নিয়ে আগামী ২৪ ও ২৫ নভেম্বর ফের জিএসটি কাউন্সিলে আলোচনা হবে৷
শুক্রবার জিএসটি কাউন্সিলের বৈঠক শেষে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি জানিয়েছেন, নতুন এই পণ্য পরিষেবা করের পদ্ধতি নিয়ে বহু গুরুত্বপূর্ণ সুরাহা বেরিয়েছে৷ কিন্তু সামান্য জটিলতা রয়ে গেছে৷ তাই নতুন এই পদ্ধতি চালু করার ক্ষেত্রে তাড়াহুড়ো করা হবে না বলে জানিয়েছেন জেটলি৷ এদিন তিনি বলেন, কেন্দ্র ও রাজ্যের ক্ষমতা নির্ধারণই এখন মুখ্য ইস্যু হয়ে দাঁড়িয়েছে৷ আজকের বৈঠকে এ সংক্রান্ত নানা প্রস্তাব এসেছে৷ রাজ্যগুলি তাদের প্রস্তাব কাউন্সিলের বৈঠকে তুলে ধরেছে৷ সূত্র অনুসারে জানা গেছে, রাজ্যগুলি কি হারে কর সংগ্রহ করছে তার বর্তমান অবস্থা সম্পর্কে প্রকৃত তথ্য কেন্দ্রের কাছে নেই৷ এই ধরনের কোন তালিকাও তৈরি করা হয়নি৷ যার কারণে জিএসটি চালু হলে রাজ্যগুলি যে আর্থিক ক্ষতি হবে তার ক্ষতিপূরণ নির্ধারণ কিভাবে হবে সে বিষয়ে স্পষ্টভাবে কোন দিশা দেখানো যায়নি কাউন্সিলের বৈঠকে৷ সূত্রের দাবি, দ্বৈত নিয়ন্ত্রণ নিয়েই কেন্দ্র ও রাজ্যের মধ্যে মতানৈক্য চরম আকার ধারণ করেছে৷
জানা গেছে, রাজ্যগুলির কর সংগ্রহের তালিকা আগামী ১৫ নভেম্বরের মধ্যে তৈরি করবে অর্থমন্ত্রক৷ রাজ্যগুলিকেও এক সপ্তাহ সময় দেওয়া হবে তাতে কোন পরিবর্তন প্রয়োজন রয়েছে কিনা সে বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য৷ এই সমস্ত কারণে আগামী ৯ ও ১০ নভেম্বর জিএসটি কাউন্সিলের বৈঠক বাতিল করা হয়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top