News Flash

Image

নাবালিকা উদ্ধার

kidnapনিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৪ নভেম্বর৷৷ অভিভাবকহীন অবস্থায় এক নাবালিকাকে রাস্তায় ঘুরতে দেখে পুলিশ আটক করেছে৷ তারপর শিশুটিকে উদয়পুর শিশু গৃহে নিয়ে যায় কর্তৃপক্ষ৷ সংবাদ সূত্রে জানা গিয়েছে শুক্রবার বিকালে চার-পাঁচ বছরের একটি নাবালিকা কন্যা আর কে পুর থানার অধীন চন্দ্রপুর কাঁঠালতলী এলাকায় ঘোরাফেরা করছিল৷ মেয়েটি একাই ছিল৷ তাকে দেখে স্থানীয় জনগণের সন্দেহ হয়৷ সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় আর কে পুর থানায়৷ পুলিশ গিয়ে মেয়েটিকে থানায় নিয়ে যায়৷ পরে উদয়পুর শিশুগৃহের কর্মকর্তারা থানায় গিয়ে শিশুটিকে নিয়ে যায় নিজেদের হেফাজতে৷ মেয়েটি জানিয়ে তার নাম বকুল তাঁতি৷ তার বাড়ি কোথায়, বাবা মার কি নাম এসব কিছুই সে বলতে পারছে না৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top