News Flash

  • Home
  • Uncategorized
  • কৃষক সভার রাজ্য সম্মেলন শুরু ১১ই
Image

কৃষক সভার রাজ্য সম্মেলন শুরু ১১ই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ নভেম্বর৷৷ সারা ভারত কৃষক সভার রাজ্য শাখার ২০ তম রাজ্য সম্মেলন আসন্ন৷ আগামী

শুক্রবার আগরতলায় ত্রিপুরা রাজ্য কৃষক সভা’র উদ্যোগে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়৷ নিজস্ব ছবি৷
শুক্রবার আগরতলায় ত্রিপুরা রাজ্য কৃষক সভা’র উদ্যোগে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়৷ নিজস্ব ছবি৷

১১-১৩ নভেম্বর বিশ্রামগঞ্জে এই সম্মেলন অনুষ্ঠিত হবে৷ এই সম্মেলনকে সাফল্যমন্ডিত করে তুলতে সংগঠন ব্যাপক প্রস্তুতি চালিয়েছে৷
আগামী ১১ থেকে ১৩ নভেম্বর বিশ্রামগঞ্জে অনুষ্ঠিত হবে সারা ভারত কৃষক সভার রাজ্য শাখার ২০ তম রাজ্য সম্মেলন৷ ইতিমধ্যে এই রাজ্য সম্মেলনকে সঠিকভাবে সাফল্যমন্ডিত করে তুলতে রাজ্য সংগঠন ব্যাপক কর্মসূচী হাতে নিয়েছে এবং জোর প্রস্তুতি চালিয়েছে৷ শুক্রবার সংগঠনের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সারা ভারত কৃষক সভার রাজ্য শাখার নেতৃবৃন্দ আসন্ন রাজ্য সম্মেলনের প্রস্তুতির বিভিন্ন দিক তুলে ধরেন৷ আর ২০১৫-১৬ সালের সভ্য সংখ্যার ভিত্তিতে এই সম্মেলন অনুষ্ঠিত হবে বলে সাংবাদিক সম্মেলনে সারা ভারত কৃষক সভার রাজ্য শাখার সম্পাদক নারায়ণ কর সাংবাদিকদের জানিয়েছেন৷
এই রাজ্যভিত্তিক সম্মেলনে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ সারা ভারত কৃষক সভার সর্বভারতীয় সম্পাদক হান্নান মুল্লা উপস্থিত থাকবেন বলেও সাংবাদিক সম্মেলনে উপস্থিত নেত্রীবৃন্দ সাংবাদিকদের জানিয়েছেন৷ এদিনের সাংবাদিক সম্মেলনে সারা ভারত কৃষক সভার রাজ্য শাখার সম্পাদক নারায়ণ কর সহ সংগঠনের অন্যতম সদ্যস্য নারায়ণ দেব, নারায়ণ দেবনাথ, সিদ্দিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top