News Flash

  • Home
  • Uncategorized
  • মহারাষ্ট্রে বর্বরোচিত ঘটনা, ১২ জন আদিবাসী ছাত্রীকে ধর্ষণকাণ্ডে গ্রেফতার ১১
Image

মহারাষ্ট্রে বর্বরোচিত ঘটনা, ১২ জন আদিবাসী ছাত্রীকে ধর্ষণকাণ্ডে গ্রেফতার ১১

handcuffমুম্বই, ৪ নভেম্বর (হি.স.): মহারাষ্ট্রের রাজধানী মুম্বই থেকে প্রায় ৪৫০ কিলোমিটার দূরে অবস্থিত ৱুলধানা জেলা| এই জেলাতেই ঘটে গেল বর্বরোচিত ঘটনা| ১২ জন নাবালিকা আদিবাসী ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল তাদের শিক্ষক ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে| এই ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে মোট ১১ জনকে| ধৃতদের মধ্যে ৭ জন পেশায় শিক্ষক| বাকি চারজন স্কুলের কর্মী| প্রত্যেকেই ‘নিনাধি আশ্রম স্কুল’-এ কর্মরত| নক্ক্যারজনক এই ধর্ষণের ঘটনায় এখনও অধরা বেশ কয়েকজন| অভিযোগ, দীপাবলির ছুটিতে বাড়ি যাওয়ার আগে, স্কুলে পাঠরত ১২ জন উপজাতি সম্প্রদায়ের ছাত্রীকে ধর্ষণ করে তারা| নির‌্যাতিতাদের প্রত্যেকেরই বয়স ১২ থেকে ১৪ বছরের মধ্যে| দীপাবলির ছুটিতে বাড়িতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে তাঁরা| ডাক্তারের কাছে নিয়ে গেলে জানা যায় তাঁদের মধ্যে তিনজন সন্তানসম্ভবা| তখনই বাড়ির লোককে সবকিছু জানায় নির‌্যাতিতারা| সত্বর পুলিশের কাছে অভিযোগ জানানো হয়|
ঘটনার তদন্তে নেমে বৃহস্পতিবার রাতেই ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ| অভিযুক্তদের মধ্যে স্কুলের প্রধান শিক্ষক দিগম্বর খারাট ও চেয়ারম্যান গজানন কোকাডেও রয়েছে| তাদের বিরুদ্ধে শিশু সুরক্ষা আইনের আওতায় মামলা দায়ের করা হয়েছে|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top