News Flash

  • Home
  • Uncategorized
  • সাফল্য পুলিশের, বাংলাদেশে গ্রেফতার ৪ জেএমবি সদস্য
Image

সাফল্য পুলিশের, বাংলাদেশে গ্রেফতার ৪ জেএমবি সদস্য

bangladesh-policeঢাকা, ৩ নভেম্বর (হি.স.): বাংলাদেশের বাগেরহাট জেলায় পুলিশের জালে ধরা পড়ল জামাতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) চার সদস্য| ধৃতদের কাছ থেকে অস্ত্রশস্ত্র এবং বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে| বাগেরহাটের পুলিশ সুপার পঙ্কজ রায় জানিয়েছেন, ৱুধবার গভীর রাতে খ্রিষ্টানপল্লি এলাকায় জেএমবি গোপন বৈঠক করছে বলে খবর পাওয়া যায়| সঙ্গে সঙ্গেই গোয়েন্দা পুলিশ ও বাগেরহাট মডেল থানার পুলিশ অভিযান চালায়| জঙ্গিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি চালায়| এমনকি বোমাও ছোড়ে| পুলিশও পাল্টা গুলি চালায়| শেষ পর‌্যন্ত ৪ জন জেএমবি সদস্যকে ধরে ফেলে পুলিশ| তাদের কাছ থেকে দেশি পিস্তল, দুটি গুলি, ধারালো দুটি অস্ত্র, টেপ প্ঁযাচানো বোমার মতো দুটি জিনিস, বোমা বানানোর সরঞ্জাম, মোবাইল ফোন ও টর্চ উদ্ধার করা হয়েছে|
ধৃতদের পরিচয়ও প্রকাশ করেছে পুলিশ| তারা হল, সাতক্ষীরা জেলা সদরের গড়েরকান্দা গ্রামের মহঃ মাকসুদুর রহমান ওরফে তোতা (২৪), ইটাগাছা গ্রামের সাইফুল ইসলাম (৩৬), কদমতলা বাজার এলাকার মোরশেদ আলম (২০) এবং ফিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার রঘুনাথপুর গ্রামের জহিরুল ইসলাম (২২)| পুলিশ সুপার জানিয়েছেন, ধৃত এই জেএমবি সদস্যরা আওয়ামি লিগ নেতা ও পুলিশ কর্মীদের উপর হামলা চালানোর পরিকল্পনা নিয়েছিল| চারজনের বিরুদ্ধেই অস্ত্র আইন, বিস্ফোরক দ্রব্য আইন ও আইসিটি আইনে চারটি মামলা করেছে পুলিশ|

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top