নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ নভেম্বর৷৷ রান্নার গ্যাসের সংকট নিরসনের দাবিতে খাদ্য ও জনসংভরণ দপ্তরের অধিকর্তার অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন তৃণমূল কংগ্রেস৷ অবিলম্বে এই সংকট নিরসন করা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে যাবে বলে হঁুশিয়ারিও দিল তৃণমূল কংগ্রেস৷
রাজ্যে রান্নার গ্যাসের সংকট নিরসনের দাবিতে আন্দোলনে নামল তৃণমূল কংগ্রেস দল৷ বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেস দল সংশ্লিষ্ট দাবির ভিত্তিতে গোর্খাবস্তীস্থিত খাদ্য ও জনসংভরণ দপ্তরের অধিকর্তার অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করে৷ এই আন্দোলনের নেতৃত্বে ছিলেন তৃণমূল কংগ্রেস বিধায়ক আশীষ কুমার সাহা৷ এদিন বিধায়ক শ্রী সাহা জানান, গোটা রাজ্যে রান্নার গ্যাসের ভয়াবহ সংকট দেখা দিয়েছে৷ রান্নার গ্যাসের জন্য সাধারণ মানুষ নাজেহাল হচ্ছেন৷ এই অবস্থায় সংকট মোচনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করে কেন্দ্রের ঘাড়ে দোষ চাপিয়ে রাজ্য সরকার অপদার্থতার পরিচয় দিচ্ছে৷ পাশাপাশি প্রশাসন কালোবাজারীদের উৎসাহ যুগিয়ে যাচ্ছে৷ রান্নার গ্যাসের সংকট নিরসনে সক্রিয় ভূমিকা গ্রহণের দাবিকে সামনে রেখেই তৃণমূল কংগ্রেস খাদ্য অধিকর্তার অফিসের সামনে এই বিক্ষোভ কর্মসূচী হাতে নিয়েছে বলে জানান তৃণমূল কংগ্রেস বিধায়ক আশীষ কুমার সাহা৷
এই বিক্ষোভ কর্মসূচী উপলক্ষ্যে বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেস কর্মীরা স্বামী বিবেকানন্দ ময়দানের সামনে সমবেত হন৷ পরে সেখান থেকে তৃণমূল কর্মীরা বিধায়ক আশীষ কুমার সাহার নেতৃত্বে এক বিশাল মিছিল সহকারে গোর্খাবস্তীস্থিত খাদ্য ও জনসংভরণ দপ্তরের অধিকর্তার অফিসের সামনে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন৷

রান্নার গ্যাসের সংকট নিরসনের দাবিতে রাস্তায় তৃণমূল
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















