News Flash

  • Home
  • Uncategorized
  • রতন টাটাই সবচেয়ে দুর্নীতিগ্রস্ত চেয়ারম্যান, দাবি সুব্রহ্মণম স্বামীর
Image

রতন টাটাই সবচেয়ে দুর্নীতিগ্রস্ত চেয়ারম্যান, দাবি সুব্রহ্মণম স্বামীর

নয়াদিল্লি ও রাইপুর, ৩ নভেম্বর (হি.স.): টাটা গ্রুপের ইতিহাসে রতন টাটাই সবচেয়ে দুর্নীতিগ্রস্ত চেয়ারম্যান| সাইরাস মিস্ত্রিকে

বিজেপি সাংসদ সুব্রহ্মণম স্বামী
বিজেপি সাংসদ সুব্রহ্মণম স্বামী

সরানো নিয়ে শিল্পপতি রতন টাটাকে এ ভাবেই ‘দুর্নীতিগ্রস্ত’ বলে উল্লেখ করলেন বিজেপি সাংসদ সুব্রহ্মণম স্বামী| এ যাবত্ শুধুমাত্র রাজনৈতিক টানাপোড়েন নিয়ে মন্তব্য করেছেন বিজেপির রাজ্যসভার সাংসদ সুব্রহ্মণম স্বামী| এবার শিল্পমহলকেও একহাত নিতে পিছপা হলেন না তিনি|
রতন টাটাকে ‘দুর্নীতিগ্রস্ত’ বলে উল্লেখ করে স্বামী বলেছেন, ‘টাটা গ্রুপের ইতিহাস ঘেঁটে দেখলে, রতন টাটার চেয়ে দুর্নীতিগ্রস্ত কারও হদিশ মিলবে না| উনি তো আদতে টাটাও নন| ওনার বাবার দত্তক সন্তান| মাস দুয়েক আগে সাইরাস মিস্ত্রির প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা গিয়েছিল সংস্থার তাবড় হর্তকর্তাদের| তাতেই ওঁর হিংসা হয়েছে| তাই সাইরাসের সঙ্গে এমন অবিচার করছেন|’
এখানেই শেষ নয়, রতন টাটার বিরুদ্ধে টুজি, এয়ার এশিয়া, ভিস্তেরা এবং জাগুয়ার দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগও তুলেছেন স্বামী|তাঁর কথায়, ‘দুর্নীতির দায় ঝেড়ে ফেলতে অনেক কাণ্ড ঘটিয়েছেন রতন টাটা| কিন্তু একদিন তো আদালতের মামলা উঠবেই| তখন কেউ বাঁচাতে পারবে না| এ ব্যাপারে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছি| রতন টাটা কোথায়, কখন আইন ভেঙেছেন, চিঠি সবকিছুর উল্লেখ রয়েছে| সরকারের উচিত এখুনি ব্যবস্থা নেওয়া| বিশেষ তদন্তকারী দল (সিট)-কে তদন্তভার দেওয়া হোক|’

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top