News Flash

  • Home
  • Uncategorized
  • নৃশংসভাবে শিক্ষক খুন সাব্রুমে
Image

নৃশংসভাবে শিক্ষক খুন সাব্রুমে

muder photoনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ নভেম্বর৷৷ দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুমের পূর্ব সাব্রুম কালীবল্ল পাড়ায় এক শিক্ষককে নৃশংসভাবে হত্যা করা হয়েছে৷ নিহত শিক্ষকের নাম ধমনী ত্রিপুরা৷ শিক্ষক খুনের ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷
দক্ষিণ জেলার সাব্রুমের পূর্ব সাব্রুম কালীবল্ল পাড়ায় এক শিক্ষককে নৃশংসভাবে খুন করা হয়েছে৷ নিহত শিক্ষকের নাম ধমনী দেববর্মা৷ তিনি পূর্ব সাব্রুম কালীবল্ল পাড়া সিনিয়র বেসিক সুকলের শিক্ষক৷ বুধবার সকালে বাইক নিয়ে তিনি বাড়ি থেকে বের হন৷ সুকলের মিড ডে মিলের জন্য ব্যাঙ্ক থেকে ১০ হাজার টাকা তুলে সুকলের উদ্দেশ্যে রওয়ানা হন৷ রাতেও তিনি বাড়িতে ফেরেননি৷ বৃহস্পতিবার রাস্তার পাশে মোটর বাইকটি দেখতে পান স্থানীয় মানুষ৷ পাশের ড্রেনে তার মৃতদেহটি পাওয়া গেছে৷ তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ণ মিলেছে৷ আশঙ্কা করা হচ্ছে টাকা পয়সা ছিনিয়ে নিয়ে তাকে হত্যা করে ড্রেনে ফেলে দেওয়া হয়েছে৷
ঘটনার খবর পেয়ে সাব্রুম থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে৷ দক্ষিণ জেলার পুলিশ সুপার এবং এসডিপিও ঘটনাস্থল পরিদর্শন করেছেন৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড বলে আশঙ্কা করা হচ্ছে৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top