News Flash

  • Home
  • Uncategorized
  • অগ্ণিদগ্দ হয়ে জননীর মৃত্যু
Image

অগ্ণিদগ্দ হয়ে জননীর মৃত্যু

fire2নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ নভেম্বর৷৷ চম্পকনগরের কোবরা খামার এলাকায় অগ্ণিদগ্দ হয়ে মৃত্যু হয়েছে এক মায়ের৷ মৃতার নাম স্বপ্ণা দেববর্মা৷ খেলাচ্ছলে ৪ বছর বয়সী পুত্র মায়ের পেছন দিক দিয়ে কাপড়ে আগুন ধরিয়ে দেয়৷ তাতে শেষ পর্যন্ত জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে৷ অগ্ণিদগ্দ হয়ে মৃত্যু হয়েছে এক মায়ের৷ মৃতার নাম স্বপ্ণা দেববর্মা৷ বাড়ি চম্পকনগরের কোবরা খামার এলাকায়৷ মা রান্নাঘরে রান্না করছিলেন৷ ৪ বছর বয়সী ছেলে মায়ের পেছন দিক দিয়ে কাপড়ে আগুন ধরিয়ে দিয়েছিল৷ তাতে অগ্ণিদগ্দ ওই মা৷ তাকে আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে ভর্তি করা হয়৷ চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে বৃহস্পতিবার সকালে মহিলা মৃত্যুর কোলে ঢলে পড়েন৷ অগ্ণিদগ্দ হয়ে মহিলার মৃত্যুর সংবাদে এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে৷
চম্পকনগর থানার পুলিশ এব্যাপারে একটি মামলা গ্রহণ করেছে৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top